Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিরোধী দল ফ্যাসিস্ট আ.লীগ স্টাইলে বক্তব্য দিচ্ছে: মন্ত্রী আযম খান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম

বিরোধী দল ফ্যাসিস্ট আ.লীগ স্টাইলে বক্তব্য দিচ্ছে: মন্ত্রী আযম খান

বাসাইল উপজেলা বিএনপির উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান

Advertisement

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিরোধী দল আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে। তারা লংমার্চ করে বলছে- ‘এই মুহূর্তে সরকারের পতন ঘটাব।’ আবার বলছে- ‘খুব তাড়াতাড়ি এক দফার ঘোষণা দেব।’ কিসের এক দফা, কিসের সরকারের পতন?

রোববার দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপির উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী বলেন, গত সাত মাসে বিএনপির কোনো এমপি-মন্ত্রীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আনতে পারেনি কেউ। আগামী দিনেও পারবে না। তাহলে কেন এই উশৃঙ্খল আন্দোলন? আজকে বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিবেশ আছে, গত সাত মাসে একটা গুম হয়নি, একজন রাজনৈতিক কর্মীও গ্রেফতার হয়নি। একটা অত্যাচারিত হওয়ার ঘটনাও ঘটেনি।

তিনি বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। বিরোধী দলকে বলব- আপনারা গঠনমূলক রাজনীতি করুন, আমরা আপনাদের সহযোগিতা দেব। জনগণ যে জাতীয় সংসদ তৈরি করে দিয়েছে, আপনাদের যত কথা আপনারা জাতীয় সংসদে বলুন। সব আন্দোলন, সব আলোচনা, সব সমস্যা ও সব ভুলত্রুটির কেন্দ্রবিন্দু হোক জাতীয় সংসদ। তবেই সংসদীয় রাজনীতি প্রতিষ্ঠা লাভ করবে।

আহমেদ আযম খান বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন—আমি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। তিনি দিনরাত কাজ করেছেন, আর তার সহকর্মী হিসেবে আমরাও দিনরাত কাজ করে যাচ্ছি। আমরা সংসদে বিরোধী দলকে বারবার আহ্বান জানিয়েছি। আসুন—বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, আর জ্বালাও-পোড়াও নয়।

তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পার হয়েছে। এবার আমরা একটি গণতান্ত্রিক দেশ গড়তে চাই। আমরা অর্থনীতিকে পুনর্গঠন করতে চাই। বিশ্বদরবারে জাতিকে একটি সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড় করাতে চাই।

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী বলেন, আমরা দেখেছি, খালেদা জিয়া সরকার গঠন করলে আওয়ামী লীগ নেত্রী বলেছিলেন—এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেব না। আর এই সুর এখনকার বিরোধী দল শুধু এতটুকুই বলছে না, এক মিনিটের জন্য শান্তিতে থাকতে দেব না। তাদের কর্মকাণ্ডও ওই রকম; অর্থাৎ ওই সুর, ওই অস্থিতিশীল করার পাঁয়তারা।

তিনি আরও বলেন, যে আসনগুলো পেয়েছেন, ধরে রাখার চেষ্টা করেন। নইলে এই ধরনের উসকানিমূলক কথা বললে, এভাবে অযথা লংমার্চ করলে, এক দফার আন্দোলনের কল্পকাহিনি বললে আগামী দিনে মানুষ কিন্তু ওই কয়টা আসনও দেবে না।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ অনেকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মির্জাপুরে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

মির্জাপুরে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

মিথ্যা ম্যাসেজ দেওয়া থেকে বিরোধী দলকে বিরত থাকার আহ্বান মন্ত্রীর

মিথ্যা ম্যাসেজ দেওয়া থেকে বিরোধী দলকে বিরত থাকার আহ্বান মন্ত্রীর

জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু

জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু

১০ কোটি টাকার ব্রিজে রডের বদলে বাঁশ, প্রকৌশলীকে বান্দরবানে স্ট্যান্ড রিলিজ

১০ কোটি টাকার ব্রিজে রডের বদলে বাঁশ, প্রকৌশলীকে বান্দরবানে স্ট্যান্ড রিলিজ

জ্বালানি সংকট সাময়িক, ধৈর্য ধরতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

জ্বালানি সংকট সাময়িক, ধৈর্য ধরতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম