Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মিথ্যা ম্যাসেজ দেওয়া থেকে বিরোধী দলকে বিরত থাকার আহ্বান মন্ত্রীর

Advertisement

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম

মিথ্যা ম্যাসেজ দেওয়া থেকে বিরোধী দলকে বিরত থাকার আহ্বান মন্ত্রীর

ছবি: সংগৃহীত

Advertisement

দেশে নৈরাজ্য ও অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। বিরোধী দলকে মিথ্যা ম্যাসেজ দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, লংমার্চ না করে দেশ ও জনগণের কাজে আমাদের পাশে আসেন, সহযোগিতা করেন।’ একই সঙ্গে তিনি সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) মধুপুর শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম স্বপন।

শিক্ষক সমিতি বা সংগঠনের অভ্যন্তরে সদস্যদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করারও আহ্বান জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেছেন, সমিতির বাইরে শিক্ষকরা যে কোনো রাজনৈতিক আদর্শের অনুসারী হতে পারেন। তবে শিক্ষক হিসেবে শ্রেণিকক্ষে পাঠদানে যত্নশীল এবং দায়িত্ব পালনে নিষ্ঠাবান হতে হবে।

দেশের চলমান সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, জনগণকে দুরবস্থা থেকে পরিত্রাণ দিতে সরকার কাজ করছে। বিশ্বের বিভিন্ন দেশ, এমনকি যুক্তরাষ্ট্রের মতো দেশেও জ্বালানি সংকট চলছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। সংকট মোকাবিলায় বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ইনশাআল্লাহ এ সংকটও দূর হবে।

তিনি আরও বলেন, ‘আগের সরকার দেশকে যে ভঙ্গুর অবস্থায় রেখে গেছে, সেখানে কোথাও ট্রান্সপারেন্সি নেই। তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে কোথাও ভালো কিছু পাওয়া যাচ্ছে না। সব জায়গাতেই দুর্নীতি।’

মাদকের বিরুদ্ধে সবাইকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে ফকির মাহবুব আনাম বলেন, মাদকের বিরুদ্ধে কোনো আপস করা যাবে না। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে সব ধরনের আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতির সম্পাদক শামীম আল মামুন জুয়েল ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিরোধী দল ফ্যাসিস্ট আ.লীগ স্টাইলে বক্তব্য দিচ্ছে: মন্ত্রী আযম খান

বিরোধী দল ফ্যাসিস্ট আ.লীগ স্টাইলে বক্তব্য দিচ্ছে: মন্ত্রী আযম খান

মির্জাপুরে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

মির্জাপুরে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু

জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু

১০ কোটি টাকার ব্রিজে রডের বদলে বাঁশ, প্রকৌশলীকে বান্দরবানে স্ট্যান্ড রিলিজ

১০ কোটি টাকার ব্রিজে রডের বদলে বাঁশ, প্রকৌশলীকে বান্দরবানে স্ট্যান্ড রিলিজ

জ্বালানি সংকট সাময়িক, ধৈর্য ধরতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

জ্বালানি সংকট সাময়িক, ধৈর্য ধরতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম