কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০
Advertisement
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুর জেলাজুড়ে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে রামগতি ও কমলনগর থানা এলাকা থেকে মোট ১০০ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ৫ ঘণ্টার এ অভিযানে কমলনগর থানায় ৫৬ জন এবং রামগতি থানায় ৪৪ জনকে আটক করা হয়।
জেলার পুলিশ সুপার মো. আবু তারেকের নির্দেশে থানা ও ডিবি পুলিশ একযোগে রামগতি ও কমলনগরের বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে এ অভিযান চালায়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশ নেন।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তরুণ ও উঠতি বয়সের কিশোররা যেন অপরাধে জড়াতে না পারে, সে লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

-6ab965579601f.jpg)