Logo
Logo
×

Advertisement

রাজধানী

ধানমন্ডি-৩২ ঘিরে উত্তেজনা

৩ যুবক আটক, ঢাবি অধ্যাপককে ‘মব’ থেকে উদ্ধার: ওসি

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ এএম

৩ যুবক আটক, ঢাবি অধ্যাপককে ‘মব’ থেকে উদ্ধার: ওসি

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এসে আটক ৩ যুবক। ছবি: যুগান্তর

Advertisement

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এসে পাঁচজনকে আটক করার খবর প্রকাশের পর রাতে নতুন তথ্য দিয়েছে ধানমন্ডি থানা পুলিশ। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম কামালসহ পাঁচজনকে আটকের খবর পাওয়া যায়। 

তবে রাত সাড়ে ৮টার দিকে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্যে জানা যায়, ওই শিক্ষককে আটক করা হয়নি; বরং ‘মব’ থেকে উদ্ধার করে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, বিকালে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন করতে গেলে সেখান থেকে তিন যুবককে আটক করা হয়। ঘটনার পরপর সংশ্লিষ্ট থানা পুলিশের পক্ষ থেকে কেউ কথা বলতে চাননি। 

সন্ধ্যায় রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে পারব না।

পরে রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম যুগান্তরকে জানান, ধানমন্ডি ৩২ নম্বরে কিছু লোক শ্রদ্ধা নিবেদন জানাতে গেলে সেখান থেকে তিন যুবককে আটক করা হয়।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম কামালকে ধরা হয়েছে কিনা—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে নিয়ে সেখানে একটি মব সৃষ্টি হয়েছিল। সেখান থেকে ওই শিক্ষককে মবের হাত থেকে উদ্ধার করে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে দুপুরে অধ্যাপক আ ক ম কামাল নিজের ফেসবুক পোস্টে নিজেকে আওয়ামী লীগের আমলে বঞ্চিত একজন হিসেবে উল্লেখ করে লেখেন, ‘ধানমন্ডি ৩২-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আজ বিকেল ৪টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।’

উল্লেখ্য, এর আগে প্রকাশিত খবরে অধ্যাপক আ ক ম কামালসহ পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছিল। তবে সর্বশেষ পুলিশের বক্তব্য অনুযায়ী, তিন যুবককে আটক করা হলেও অধ্যাপক আ ক ম কামালকে আটক করা হয়নি; তাকে মবের হাত থেকে উদ্ধার করে ছেড়ে দেওয়া হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর

গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত ১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর

জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ

জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

কুমিল্লায় ফের কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪

কুমিল্লায় ফের কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪

আরও পড়ুন

ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম