Logo
Logo
×
   

রাজধানী

গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত, মহাসচিব মুজিবুর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পিএম

গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত, মহাসচিব মুজিবুর

গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত ও মহাসচিব মুজিবুর রহমান। ছবি: সংগৃহীত

গুলশান সোসাইটির নির্বাচনে ওমর সাদাতের নেতৃত্বাধীন ‘ভালোবাসার গুলশান' প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এর ফলে ওমর সাদাত পুনরায় দুই বছরের জন্য সোসাইটির সভাপতি নির্বাচিত হলেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী। নগর অধিকারকর্মী হিসেবেও দীর্ঘদিন ধরে তিনি কাজ করে আসছেন। নতুন নির্বাচিত মহাসচিব হলেন মুজিবুর রহমান মৃধা। পেশায় তিনি একজন ব্যবসায়ী।

মঙ্গলবার (২১ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার নুরুল আলমের সার্বিক তত্ত্বাবধানে গুলশান সোসাইটির ১২তম নির্বাহী কমিটির এ নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। 

নবনির্বাচিত সহ-সভাপতি হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ মিয়া ও ইভা রহমান। কোষাধ্যক্ষ আলি আশফাক, যুগ্ম মহাসচিব খাদেম মো. রাইয়ান সাদীদ ও জয়া কবির। মাহফুজুল আজম রোমেল যুগ্ম কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।    

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ফাইজুর রহমান খান, আমিনুল ইসলাম চৌধুরী, রেজিনা নাসির, ফারজানা চৌধুরী ও ইফতেখার রহমান।

এছাড়া ছয়টি জোনের চেয়ারম্যান হিসেবে ইমতিয়াজ মোহাম্মদ মহসিন, কামরুন নাহার মাহমুদ, মোরশেদুল আলম চাকলাদার, পুলক পোদ্দার এবং ড. জাফরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে নতুন কমিটি গুলশান এলাকার নাগরিক সেবা, নিরাপত্তা, পরিবেশ উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম