Logo
Logo
×

Advertisement

রাজধানী

ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, গ্রেফতার ৫

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পিএম

ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, গ্রেফতার ৫

ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে ছুরিকাঘাতের ঘটনায় পাঁচজন গ্রেফতার।

Advertisement

রাজধানীর বনানী এলাকায় জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে ছুরিকাঘাতের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২১ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালককে সন্ত্রাসী হামলায় কুপিয়ে জখম করার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এ বিষয়ে বিকালে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।   

এর আগে সোমবার (২০ এপ্রিল) অফিস শেষে বাসায় ফেরার পথে বনানী এলাকায় জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, অফিস শেষে বাসায় ফেরার সময় বনানীর পুরনো ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের একটি গলিতে ২ থেকে ৩ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে লক্ষ্য করে হামলা চালায়। এসময় তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে জাতীয় ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুই ‘জিনের বাদশা’ গ্রেফতার

দুই ‘জিনের বাদশা’ গ্রেফতার

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সাংবাদিক আলিফ হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার

সাংবাদিক আলিফ হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার

প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষকদল নেতা গ্রেফতার

প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষকদল নেতা গ্রেফতার

আরও পড়ুন

প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা

বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা

সৌরবিদ্যুতে জোর ডিএনসিসির সড়কবাতি জ্বলছে সূর্যের আলোয়

সড়কবাতি জ্বলছে সূর্যের আলোয়

হাজারীবাগে এজেআর কুরিয়ারে হামলা-লুট ৩১ লাখ টাকার মালামাল খোয়া যাওয়ার অভিযোগ

৩১ লাখ টাকার মালামাল খোয়া যাওয়ার অভিযোগ

ঢামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট রোগী ঢুকতে পারলেও বেরোনো কঠিন

রোগী ঢুকতে পারলেও বেরোনো কঠিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম