Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাংবাদিক আলিফ হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার

Advertisement

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পিএম

সাংবাদিক আলিফ হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার

গ্রেফতার আসামি আশিকুর রহমান প্রাঙ্গন। ছবি: সংগৃহীত

Advertisement

নেত্রকোনার দুর্গাপুরে ‘রুপসী বাংলা’ টেলিভিশনের জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকির আলিফকে আগ্নেয়াস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আশিকুর রহমান প্রাঙ্গন (২১) নামে আরও এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে এসআরবি-১৪ এর অধিনায়ক মু. মাসুদ রানা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার আশিকুর রহমান প্রাঙ্গন দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়া এলাকার বাসিন্দা মো. শাহিন মিয়ার ছেলে। একই সঙ্গে দুর্গাপুরের একাধিক হত্যা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী শুটার শামীমের ভাগিনা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১২টার দিকে দুর্গাপুর পৌরসভার শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিহত লুৎফুজ্জামান ফকির আলিফ আইপি টেলিভিশন ‘রুপসী বাংলা’র নেত্রকোনা জেলা প্রতিনিধি ছিলেন। এর পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পেজ পরিচালনার মাধ্যমে সীমান্ত এলাকার নেতিবাচক কর্মকাণ্ডের ওপর অনুসন্ধানী সংবাদ প্রচার করতেন। 

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাত ৮টার দিকে স্থানীয় এক চায়ের দোকান থেকে নিজের মোবাইল নিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা কয়েকজন বন্দুকধারী যুবক তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের পর থেকেই এসআরবি-১৪ ছায়াতদন্ত শুরু করে। গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জড়িতদের গ্রেফতারে তৎপরতা বাড়ায়। একই সঙ্গে গত ১৭ অক্টোবর রাতে দুর্গাপুর পৌরশহরের পুরাতন সিনেমাহল এলাকা থেকে সাজেবুল ইসলাম অপূর্ব (২৩) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।

এই হত্যা মামলায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে এসআরবি-১৪ অভিযান অব্যাহত রেখেছে বলে বিবৃতিতে জানানো হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সাংবাদিক আলিফ হত্যায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সাংবাদিক আলিফ হত্যায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার

প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষকদল নেতা গ্রেফতার

প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষকদল নেতা গ্রেফতার

বারবার পুলিশের চোখ ফাঁকি, সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

বারবার পুলিশের চোখ ফাঁকি, সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা ঢাকায় গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা ঢাকায় গ্রেফতার

আরও পড়ুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

স্বাস্থ্যকেন্দ্রের বরাদ্দের টাকায় নেতার বাড়ির রাস্তা সংস্কার

স্বাস্থ্যকেন্দ্রের বরাদ্দের টাকায় নেতার বাড়ির রাস্তা সংস্কার

৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সাংবাদিক আলিফ হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার

সাংবাদিক আলিফ হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম