Logo
Logo
×

Advertisement

রাজধানী

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৯:৫০ এএম

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

ফাইল ছবি

Advertisement

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। বৃহস্পতিবার (৬ আগস্ট) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

ডিএসসিসিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে মোবাইল কোর্ট

সকাল সাড়ে ৯টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৬ নম্বর ওয়ার্ডের এসটিএস থেকে গেন্ডারিয়া থানা পর্যন্ত সড়কের উভয় পাশের ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

প্রাণিসম্পদে দুই ভ্যাকসিনের সিড হস্তান্তর

সকাল ১১টা ২০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় স্ট্রেইন থেকে উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোট পক্স ভ্যাকসিন সিড প্রাণিসম্পদ অধিদফতরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত থাকবেন।

কামরাঙ্গীরচরে মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুপুর আড়াইটায় কামরাঙ্গীরচর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ডিএসসিসির ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডে বিশেষ মশক নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বিশেষ অতিথি থাকবেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পাঁচ নেতাকর্মী গ্রেফতার

দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পাঁচ নেতাকর্মী গ্রেফতার

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী

দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

ঢাকার গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

ঢাকার গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

ঢাকার কোন রুটে বাস ভাড়া কত

ঢাকার কোন রুটে বাস ভাড়া কত

আবারও স্থগিত কাভিশের ঢাকা কনসার্ট

আবারও স্থগিত কাভিশের ঢাকা কনসার্ট

আরও পড়ুন

ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম