Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পাঁচ নেতাকর্মী গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পিএম

দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পাঁচ নেতাকর্মী গ্রেফতার

Advertisement

ঢাকার দোহার উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দোহার থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—কুসুমহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও শিলাকোঠা গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেন মোল্লার ছেলে মো. খালেদ (৫৪), নারিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক ও চৈতাবাতর গ্রামের মো. মোজাফফরের ছেলে মোশারফ হোসেন (৪৭), দোহার থানা আওয়ামী লীগের সক্রিয় সদস্য উত্তর জয়পাড়া সোনা মিয়ার মাঠ গ্রামের মোক্তার বেপারীর ছেলে আরমান (২২) এবং দোহার পৌরসভা আওয়ামী লীগের সক্রিয় সদস্য দক্ষিণ জয়পাড়া খাড়াকান্দা গ্রামের মৃত নয়ন খানের ছেলে আজিজ খান (৪২)। এছাড়া পার্শ্ববর্তী নবাবগঞ্জ থানা আওয়ামী লীগের সক্রিয় সদস্য কাঠালীঘাটা গ্রামের শেখ নূর মোহাম্মদের ছেলে রায়হান (২৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে দোহার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে চারজনকে এবং পার্শ্ববর্তী নবাবগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়।

দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, গ্রেফতার ব্যক্তিদের রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী

দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

ঢাকার গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

ঢাকার গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

ঢাকার কোন রুটে বাস ভাড়া কত

ঢাকার কোন রুটে বাস ভাড়া কত

আবারও স্থগিত কাভিশের ঢাকা কনসার্ট

আবারও স্থগিত কাভিশের ঢাকা কনসার্ট

নবাবগঞ্জে যুবদল নেতাকে হত্যার ঘটনায় আরও ২ জন গ্রেফতার

নবাবগঞ্জে যুবদল নেতাকে হত্যার ঘটনায় আরও ২ জন গ্রেফতার

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম