Logo
Logo
×

Advertisement

রাজধানী

বাংলাদেশের ইতিহাসে জিয়ার সমকক্ষ কোনো রাষ্ট্রনায়ক আসেননি: আবদুল হাই শিকদার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম

বাংলাদেশের ইতিহাসে জিয়ার সমকক্ষ কোনো রাষ্ট্রনায়ক আসেননি: আবদুল হাই শিকদার

বক্তব্য রাখছেন কবি আবদুল হাই শিকদার ।

Advertisement

যুগান্তরের সম্পাদক ও কবি আবদুল হাই শিকদার বলেছেন, শহীদ জিয়ার সমকক্ষ হতে পারেন কামাল আতাতুর্ক, জামাল আবদুন নাসের, মাহাথির মোহাম্মদ ও জওহরলাল নেহরুর মতো রাষ্ট্রনায়করা। তবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার সমকক্ষ কোনো রাষ্ট্রনায়ক আসেননি। সেই দিক থেকে ইতিহাসে জিয়ার অবস্থান শীর্ষে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকালে বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার চতুর্থ দিনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আবদুল হাই শিকদার বলেন, শেখ মুজিবুর রহমান একজন নিষ্ঠুর স্বৈরশাসক ছিলেন এবং তিনি কোনো রাজনৈতিক দর্শন উপহার দেননি। তার দাবি, এই কাজটি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

আবদুল হাই শিকদার বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ছিল ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’। রাষ্ট্রের সব জনগোষ্ঠী নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখে একটি জাতীয় দর্শনের সঙ্গে একীভূত হতে পারে—এমন একটি দর্শনের প্রয়োজন ছিল। সেই দর্শনই ছিল জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’।

বইমেলা প্রসঙ্গে তিনি বলেন, বইমেলা জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার উৎসব। এখানে লেখক, পাঠক ও প্রকাশক এক জায়গায় মিলিত হন। বইশূন্য একটি ঘর কল্পনা করা যায় না। প্রমথ চৌধুরী লাইব্রেরিকে ‘মনের হাসপাতাল’ বলেছেন।

আবদুল হাই শিকদার বলেন, বিএনপির রাজনীতিতে যে মহত্ত্ব ও উদারতা রয়েছে, তার একটি প্রতিফলন এই বইমেলায় দেখা যায়। মেলাটি জিয়াউর রহমানের নামে হলেও এখানে বিভিন্ন ধরনের বই রয়েছে। সবাইকে এক জায়গায় করার এই ক্ষমতা বিএনপির রাজনীতির একটি বড় বৈশিষ্ট্য।

বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আবদুল হাই শিকদার বলেন, এমন কোনো কাজ করা যাবে না, যাতে দলের বদনাম হয়। একটি রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর নেতাকর্মীরা সতর্ক না থাকলে ভবিষ্যতে বিপদ আসতে পারে।

তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শ, তারেক রহমানের নির্দেশনা এবং প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা মেনে চলতে হবে। সবাইকে সতর্ক থেকে দলের মর্যাদা রক্ষা করতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

মানারাত বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

জুলাইয়ের শক্তি বিভক্ত হয়ে গেলে ভারত আসল কার্ড খেলবে: আবদুল হাই শিকদার

জুলাইয়ের শক্তি বিভক্ত হয়ে গেলে ভারত আসল কার্ড খেলবে: আবদুল হাই শিকদার

বিশ্বমঞ্চে বাংলাদেশের কণ্ঠস্বর: জিয়া-খালেদার উত্তরাধিকার ও তারেক রহমানের বার্তা

বিশ্বমঞ্চে বাংলাদেশের কণ্ঠস্বর: জিয়া-খালেদার উত্তরাধিকার ও তারেক রহমানের বার্তা

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে অপপ্রচার শনাক্ত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে অপপ্রচার শনাক্ত

যুক্ত হচ্ছে জিয়াসহ নেতাদের ভূমিকা

পাঠ্যবইয়ে আসছে ব্যাপক পরিবর্তন যুক্ত হচ্ছে জিয়াসহ নেতাদের ভূমিকা

আরও পড়ুন

ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম