Logo
Logo
×

Advertisement

রাজধানী

শেষ দুপুরে ঝুম বৃষ্টিতে ভিজলো নগরী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম

শেষ দুপুরে ঝুম বৃষ্টিতে ভিজলো নগরী

ঝুম বৃষ্টিতে ভিজলো রাজধানী ঢাকা। ফাইল ছবি

Advertisement

শেষ দুপুরে কালো মেঘে ঢেকে থাকার পর বিকাল না গড়াতেই ঝুম বৃষ্টিতে ভিজলো রাজধানী ঢাকা।

হঠাৎ এমন মুষলধারে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও আজ রোববার (৬ সেপ্টেম্বর) বিকালে ঘর থেকে বের হওয়া ও অফিস শেষে বাড়ি ফেরা মানুষকে পড়তে হয় চরম ভোগান্তিতে।  

এই বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিসফেরত, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ। অনেকেই ছাতা ছাড়া বের হয়ে ভিজে যান, বাধ্য হয়ে আশ্রয় নেন নিকটস্থ দোকান বা ভবনে। এমনকি যাদের কাছে ছাতা ছিল, তারাও পুরোপুরি রক্ষা পাননি, প্যান্ট ও জুতা ভিজে যাওয়ায় ভোগান্তি আরও বেড়ে যায়। 

অবশ্য মুষলধারে হওয়া বৃষ্টিতে গত কয়েকদিনের ভ্যাপসা গরম কেটে গিয়ে একধাক্কায় তাপমাত্রা অনেকটা কমে এসেছে। তীব্র তাপপ্রবাহের পর ঢাকার আবহাওয়া বেশ শীতল হয়ে ওঠায় নাগরিক জীবনে ফিরে এসেছে অনাবিল স্বস্তির আমেজ।

এদিকে, সন্ধ্যা ৭টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে রাজধানী ও এর আশপাশের এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকাসহ বজ্রবৃষ্টি অব্যাহত থাকার কথা বলা হয়েছে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার কথাও বলা হয় এতে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস

টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস

বৃষ্টি কবে হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

বৃষ্টি কবে হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ধেয়ে আসছে লঘুচাপ, টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ধেয়ে আসছে লঘুচাপ, টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

স্পেনে অতিবৃষ্টি-বন্যায় চারজনের মৃত্যু

স্পেনে অতিবৃষ্টি-বন্যায় চারজনের মৃত্যু

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস

সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস

আরও পড়ুন

বিএনপি সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: রিজভী

বিএনপি সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: রিজভী

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবি বাংলাদেশ হকার্স ইউনিয়নের

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবি বাংলাদেশ হকার্স ইউনিয়নের

সরকারি বাসায় অনিয়ম পেলে জরিমানা ও বরাদ্দ বাতিলের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

সরকারি বাসায় অনিয়ম পেলে জরিমানা ও বরাদ্দ বাতিলের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভাটারায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ভাটারায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম