ভাটারায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পিএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ভাটারা এলাকার একটি বাসা থেকে সাবিনা ইয়াসমিন (৪২) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) বিলকিস আক্তার জানান, খবর পেয়ে রোববার রাত ১১টার দিকে ভাটারা থানার হাইস্কুল বড়বাড়ি এলাকার একটি বাসা থেকে দরজা ভেঙে সাবিনা ইয়াসমিন নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, আমরা স্বজনদের কাছ থেকে জানতে পারি, সাবিনা পোশাকশ্রমিক ছিলেন। পারিবারিক কলহের জেরে বাসার ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে থাকেন। পরে দরজা ভেঙে লাশ উদ্ধার করি।

