Logo
Logo
×

Advertisement

রাজধানী

প্রতিমন্ত্রী আমিনুল হক

পল্লবী-রূপনগরের পানি সংকট দূর করতে কাজ হচ্ছে

Advertisement

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ এএম

পল্লবী-রূপনগরের পানি সংকট দূর করতে কাজ হচ্ছে

Advertisement

পল্লবী ও রূপনগরের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে বিভিন্ন এলাকায় নতুন পানির পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকটি পাম্পের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে এবং আরও কয়েকটি জায়গা বরাদ্দের কাজ চলছে। 

একই সঙ্গে পল্লবীতে সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাউনিয়া বাঁধের সি ব্লকে গভীর নলকূপ ও মিনি রোড নির্মাণ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

পল্লবী থানা বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি হাজী মো. বাদশা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনিসুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, পল্লবী থানা যুবদলের আহ্বায়ক নূর সালাম, মহিলা দলের নেত্রী সৈয়দা দিলারা পলি প্রমুখ। 

৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে এ উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছে ঢাকা ওয়াসা ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। 

আমিনুল হক বলেন, পল্লবী ও রূপনগরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানির সমস্যায় ভুগছেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে বিভিন্ন এলাকায় পানির পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাউনিয়া বাঁধের সি ব্লকের পাশাপাশি ২ ও ৩ নম্বর ওয়ার্ডসহ যেসব এলাকায় পাম্পের প্রয়োজন, পর্যায়ক্রমে সেসব এলাকায় পাম্প স্থাপন করা হবে। 

প্রতিমন্ত্রী বলেন, পল্লবী এলাকায় একটি হাসপাতাল নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে। হাসপাতাল অনুমোদনের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নির্দেশনা পাঠানো হয়েছে। উপযুক্ত জায়গা নির্ধারণে স্বাস্থ্য ও ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কাজও শুরু হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগ হচ্ছে: প্রতিমন্ত্রী

৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগ হচ্ছে: প্রতিমন্ত্রী

প্রতিটি ইউনিয়নে স্থায়ী খেলার মাঠ হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রতিটি ইউনিয়নে স্থায়ী খেলার মাঠ হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

মিরপুরে সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ: প্রতিমন্ত্রী আমিনুল

মিরপুরে সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ: প্রতিমন্ত্রী আমিনুল

বিপিএল হচ্ছে না, জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী

বিপিএল হচ্ছে না, জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী

২৫ কোটি গাছ লাগাতে শিক্ষার্থীদেরও পাশে চান প্রতিমন্ত্রী আমিনুল হক

২৫ কোটি গাছ লাগাতে শিক্ষার্থীদেরও পাশে চান প্রতিমন্ত্রী আমিনুল হক

সিলেটে হচ্ছে আরেকটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম

সিলেটে হচ্ছে আরেকটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম

আরও পড়ুন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম