Logo
Logo
×

Advertisement

রাজধানী

সাভারে পার্কিং করে রাখা বাসে আগুন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম

সাভারে পার্কিং করে রাখা বাসে আগুন

রাত ২টা ৫৫ মিনিটের দিকে রেডিও কলোনি এলাকায় মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহণ’ নামের বাসটিতে আগুন লাগে।

Advertisement

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির অধিকাংশ সিট পুড়ে গেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাত ২টা ৫৫ মিনিটের দিকে রেডিও কলোনি এলাকায় মহাসড়কের পাশে পার্কিং করে রাখা বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ২টা ৫৫ মিনিটের দিকে রেডিও কলোনি এলাকায় মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহণ’ নামের বাসটিতে আগুন লাগে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, আগুন লাগার খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনটি বাসের ভেতরের সিট থেকে লেগেছে বলে তিনি ধারণা করছেন।

তিনি জানান, ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় রাত ৩টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে বাসটির কিছু সিট পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম যুগান্তরকে জানান, এই আগুনের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। ওই বাসের ইঞ্জিন বিকল থাকায় পরিত্যক্ত অবস্থায় সড়কের পাশে পার্কিং করা ছিল। বাসের ভেতর মাদকসেবীদের আড্ডা থাকত। তাই তাদের কারণেই মশার কয়েল বা ধূমপানের আগুন থেকে বাসটিতে আগুন ধরে যেতে পারে।

তিনি বলেন, বাসটির মালিক থানায় এসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে একটি সাধারণ ডায়েরি করেছেন

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আশুলিয়ায় আনসার-হকার সংঘর্ষ, আহত ১৫

আশুলিয়ায় আনসার-হকার সংঘর্ষ, আহত ১৫

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই

সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ তিন যুবক গ্রেফতার

সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ তিন যুবক গ্রেফতার

দেড় ডজন মামলার আসামি ছাত্রলীগ সভাপতি ড্যান্সার রানা গ্রেফতার

দেড় ডজন মামলার আসামি ছাত্রলীগ সভাপতি ড্যান্সার রানা গ্রেফতার

আগুন নিয়ন্ত্রণে, রয়ে গেছে কিছু প্রশ্ন

আগুন নিয়ন্ত্রণে, রয়ে গেছে কিছু প্রশ্ন

আশুলিয়ায় বিস্ফোরণ: তদন্তে কমিটি, তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা

আশুলিয়ায় বিস্ফোরণ: তদন্তে কমিটি, তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা

আরও পড়ুন

ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম