Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দেড় ডজন মামলার আসামি ছাত্রলীগ সভাপতি ড্যান্সার রানা গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম

দেড় ডজন মামলার আসামি ছাত্রলীগ সভাপতি ড্যান্সার রানা গ্রেফতার

Advertisement

সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে ধারাবাহিক নাশকতা, সহিংসতা ও আতঙ্ক সৃষ্টির অভিযোগে দেড় ডজন মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহেল রানা ওরফে ড্যান্সার রানাকে (৩০) গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। 

ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা গ্রামের ফরিঙ্গা কিন্ডারগার্টেন হাই স্কুলের অফিস কক্ষে আত্মগোপনে থাকা অবস্থায় সোমবার বিকালে সাভার পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সোহেল রানা সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি সাভার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাঁপাইন তালতলা এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত ছাত্র-জনতা নিহতের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার এজাহারনামীয় আসামি সোহেল রানা। এসব মামলায় তার প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি সৃষ্টি, নাশকতা ও সহিংস কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলেও অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার দলীয় কর্মকাণ্ড পরিচালনার ব্যাপক তৎপরতা ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত কয়েকজনকে হাতেনাতে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে বারবার উঠে আসে সোহেল রানা ওরফে ওরফে ড্যান্সার রানার নাম। এর পরিপ্রেক্ষিতে নাশকতামূলক কর্মকাণ্ডে তার ভূমিকা যাচাই করে সন্ত্রাসবিরোধী আইনেও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর থেকেই তার ওপর বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, গ্রেফতার অভিযুক্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এবং প্রাথমিক তদন্তে তার নাশকতামূলক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃত সোহেল রানাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ডে নিয়ে নাশকতা, সহিংসতা ও হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা সহযোগী, অর্থের উৎস এবং পৃষ্ঠপোষকদের চিহ্নিত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আশুলিয়ায় আনসার-হকার সংঘর্ষ, আহত ১৫

আশুলিয়ায় আনসার-হকার সংঘর্ষ, আহত ১৫

সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ তিন যুবক গ্রেফতার

সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ তিন যুবক গ্রেফতার

আগুন নিয়ন্ত্রণে, রয়ে গেছে কিছু প্রশ্ন

আগুন নিয়ন্ত্রণে, রয়ে গেছে কিছু প্রশ্ন

আশুলিয়ায় বিস্ফোরণ: তদন্তে কমিটি, তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা

আশুলিয়ায় বিস্ফোরণ: তদন্তে কমিটি, তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা

একটি বিস্ফোরণ, কয়েকটি ভেঙে যাওয়া সংসার

একটি বিস্ফোরণ, কয়েকটি ভেঙে যাওয়া সংসার

মেয়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন মা, বিস্ফোরণে থেমে গেল সব

মেয়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন মা, বিস্ফোরণে থেমে গেল সব

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম