Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘একঘরে’ করে ৩ পরিবারকে সমাজচ্যুত, স্কুলে যেতে পারছে না ২ শিক্ষার্থী

Advertisement

Icon

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১০:৫৭ পিএম

‘একঘরে’ করে ৩ পরিবারকে সমাজচ্যুত, স্কুলে যেতে পারছে না ২ শিক্ষার্থী

ছবি: যুগান্তর

Advertisement

মিঠাপুকুরে গিরাই প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে লামিয়া আক্তার সেবিন। তার পরিবারকে একঘরে করে রাখায় ১৮ দিন ধরে বিদ্যালয়ে যেতে পারছে না। বিদ্যালয়ে যেতে পারছে না তার ছোট ভাই রাইয়ান তামিমও। 

শুধু এই দুই শিক্ষার্থী নয়, অবরুদ্ধ হয়ে পড়েছেন ৩ পরিবারের আরও ৭ সদস্য। এছাড়াও হামলা ও মারধরের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে তারা। ঘটনাটি ঘটেছে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের গিরাই পানাতিপাড়া গ্রামে। 

একঘরে হওয়া পরিবারের কর্তা জাহাঙ্গীর আলম বলেন, প্রতিবেশিদের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল। এর জেরে তারা আমাদের ওপর নানাভাবে নির্যাতন করছেন। আমরা বাড়ি থেকে বের হতে পারি না। রাস্তায় মারধর ও হামলা করে। বাচ্চারা স্কুলে যেতে পারছে না। 

প্রতিবেশীরা জানায়, রুস্তম আলী, আব্দুর রউফসহ কয়েকটি পরিবার রয়েছে। তারা জাহাঙ্গীর আলমসহ ৩ পরিবারকে বাড়ি থেকে বের হতে দিচ্ছেন না। কয়েকদফা হামলা ও মারধরও করেছে। জাহাঙ্গীর আলমকে ফাঁসাতে মসজিদে শালিস দিয়েছিল। 

গিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলনুর হোসেন বলেন, ওই শিক্ষার্থী কয়েকদিন ধরে বিদ্যালয়ে আসছে না। একঘরে করার বিষয়ে আমার জানা নেই। আমি কালকেই ওকে স্কুলে নিয়ে আসব। 

ইউএনও (ভারপ্রাপ্ত) মুলতামিস বিল্লাহ বলেন, ঘটনাটি জানি না। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিঠাপুকুরে ১৭ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার

মিঠাপুকুরে ১৭ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার

আরও পড়ুন

পাটগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

পাটগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

সুন্দরগঞ্জ থানার ওসি ও এসআইকে আদালতে হাজিরের নির্দেশ

সুন্দরগঞ্জ থানার ওসি ও এসআইকে আদালতে হাজিরের নির্দেশ

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পালানোর ঘটনায় তদন্ত কমিটি

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পালানোর ঘটনায় তদন্ত কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম