Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মিঠাপুকুরে ১৭ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার

Advertisement

Icon

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম

মিঠাপুকুরে ১৭ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার

ফাইল ছবি

Advertisement

রংপুরের মিঠাপুকুর উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭ রাউন্ড তাজা গুলি ও কার্তুজ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩।

শনিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার লতিবপুর ইউনিয়নের রশিদপুর গ্রামে অভিযান চালিয়ে এসব গোলাবারুদ জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা ৪০ মিনিটে রশিদপুর গ্রামের একটি পুকুরপাড়ে অভিযান চালায় র‍্যাব-১৩ এর একটি দল। অভিযানে পুকুরপাড় থেকে পলিথিনে মোড়ানো ৮ রাউন্ড শটগানের সীসা কার্তুজ (লেড বল), ৮ রাউন্ড শটগানের রাবার কার্তুজ এবং ১ রাউন্ড ৭.৬২ মি.মি. রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃত গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মিঠাপুকুর থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

র‍্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, অশুভ উদ্দেশ্যে কেউ এগুলো সেখানে লুকিয়ে রেখেছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং অবৈধ অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভ্যাট বিভাগের অভিযানে ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি জব্দ

ভ্যাট বিভাগের অভিযানে ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি জব্দ

প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, ভিডিও করে চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার ২

প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, ভিডিও করে চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার ২

চরমোনাই ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান

চরমোনাই ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান

মিঠাপুকুরের পর পার্বতীপুরে মিলল ৯২ রাউন্ড গুলি, জনমনে আতঙ্ক

মিঠাপুকুরের পর পার্বতীপুরে মিলল ৯২ রাউন্ড গুলি, জনমনে আতঙ্ক

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬, বেরোবির ৪ উদ্ভাবনী গবেষণা প্রকল্প প্রদর্শন

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬, বেরোবির ৪ উদ্ভাবনী গবেষণা প্রকল্প প্রদর্শন

রংপুরে ৪ খুনে ন্যায়বিচার দাবি আইনজীবী ঐক্য পরিষদের

রংপুরে ৪ খুনে ন্যায়বিচার দাবি আইনজীবী ঐক্য পরিষদের

আরও পড়ুন

সুন্দরগঞ্জ থানার ওসি ও এসআইকে আদালতে হাজিরের নির্দেশ

সুন্দরগঞ্জ থানার ওসি ও এসআইকে আদালতে হাজিরের নির্দেশ

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পালানোর ঘটনায় তদন্ত কমিটি

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পালানোর ঘটনায় তদন্ত কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

বিরোধ মীমাংসায় শামারুহ মির্জার সুনির্দিষ্ট কিছু প্রস্তাব

বিরোধ মীমাংসায় শামারুহ মির্জার সুনির্দিষ্ট কিছু প্রস্তাব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম