প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, ভিডিও করে চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার ২
Advertisement
রংপুর ব্যুরো
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রেমের ফাঁদ পেতে রংপুর নগরীতে সেনানিবাস কর্তৃপক্ষের পরিচালিত একটি স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে তাকে নগ্ন করে ভিডিও ধারণ ও পরে ব্ল্যাকমেইল করে চাঁদা দাবির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে নগরীর সেনপাড়া থেকে সালমান (২১) ও কামারপাড়া থেকে স্বপ্ন (২০) নামের অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতার ২ জনই শিক্ষার্থী। ৭ম শ্রেণির নাবালিকা ওই শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ২ সেপ্টেম্বর স্বপ্নের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টা চালায় সালমান। এরপর উলঙ্গ করে ভিডিও ধারণের পর আবারও ধর্ষণের চেষ্টা চালায়। পরে সালমান ওই ছাত্রীর মায়ের ইন্সট্রাগ্রামের ইনবক্সে তার উলঙ্গ ভিডিও দিয়ে টাকা দাবি করে। এ বিষয় ভুক্তভোগী শিশু শিক্ষার্থীর বাবা মঙ্গলবার দুপুরে বাদী হয়ে রংপুর কোতোয়ালি মেট্রোপলিটন থানায় অভিযোগ করেন। পুলিশ ওই ছাত্রদের তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
পরে তাদের রংপুর মেট্রোপলিটন আমলি আদালতে পাঠান মামলার তদন্ত কর্মকর্তা। তাদের পক্ষে আদালতে জামিন প্রার্থনা করা হয়। তবে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
রংপুর মহানগর কোতোয়ালি থানার ওসি একেএম নাজমুল কাদের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার শিকার শিক্ষার্থী আদালতে ২২ ধারায় জবানবন্দি দেয়।
