Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চরমোনাই ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান

Advertisement

Icon

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম

চরমোনাই ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান

চরমোনাই ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান

Advertisement

রংপুরের পীরগাছায় বাংলাদেশ মুজাহিদ কমিটি (চরমোনাই) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন পীরগাছা বাজারের ব্যবসায়ী মোখলেছুর রহমান।

দীর্ঘ প্রায় ৩৬ বছর বাংলাদেশ মুজাহিদ কমিটির সঙ্গে যুক্ত থাকার পর জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন পীরগাছা বাজারের ব্যবসায়ী মোখলেছুর রহমান। তিনি রংপুরের পীরগাছা মুজাহিদ কমিটির (চরমোনাই) নায়েবে ছদর (সহ-সভাপতি) ছিলেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন মোখলেছুর রহমান। এ সময় জামায়াত নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন।

জানা গেছে, জামায়াতে যোগ দেওয়ার আগে মোখলেছুর রহমান বাংলাদেশ মুজাহিদ কমিটির পীরগাছা উপজেলা শাখার নায়েবে ছদর (সহসভাপতি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অনুষ্ঠানে ১৯ সেপ্টেম্বর ৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ‘ঢাকা টু রংপুর লংমার্চ’ বাস্তবায়নে পীরগাছা সদর ইউনিয়ন জামায়াতের প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন পীরগাছা সদর ইউনিয়ন জামায়াতের আমির আবু সুফিয়ান সুজন। সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ ইদ্রিস আলী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাশেম আলী, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির রওশন আলী, বায়তুল মাল সম্পাদক হোসাইন আহমেদসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতারা।

জামায়াতে যোগদান প্রসঙ্গে মোখলেছুর রহমান বলেন, তিনি প্রায় ৩৬ বছর ধরে বাংলাদেশ মুজাহিদ কমিটির সঙ্গে যুক্ত ছিলেন এবং সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শকে ধারণ করে অন্তর থেকে সংগঠনটিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে জামায়াতে ইসলামীর আদর্শ অনুযায়ী কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভ্যাট বিভাগের অভিযানে ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি জব্দ

ভ্যাট বিভাগের অভিযানে ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি জব্দ

প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, ভিডিও করে চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার ২

প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, ভিডিও করে চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার ২

মিঠাপুকুরের পর পার্বতীপুরে মিলল ৯২ রাউন্ড গুলি, জনমনে আতঙ্ক

মিঠাপুকুরের পর পার্বতীপুরে মিলল ৯২ রাউন্ড গুলি, জনমনে আতঙ্ক

মিঠাপুকুরে ১৭ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার

মিঠাপুকুরে ১৭ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬, বেরোবির ৪ উদ্ভাবনী গবেষণা প্রকল্প প্রদর্শন

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬, বেরোবির ৪ উদ্ভাবনী গবেষণা প্রকল্প প্রদর্শন

রংপুরে ৪ খুনে ন্যায়বিচার দাবি আইনজীবী ঐক্য পরিষদের

রংপুরে ৪ খুনে ন্যায়বিচার দাবি আইনজীবী ঐক্য পরিষদের

আরও পড়ুন

সুন্দরগঞ্জ থানার ওসি ও এসআইকে আদালতে হাজিরের নির্দেশ

সুন্দরগঞ্জ থানার ওসি ও এসআইকে আদালতে হাজিরের নির্দেশ

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পালানোর ঘটনায় তদন্ত কমিটি

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পালানোর ঘটনায় তদন্ত কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

বিরোধ মীমাংসায় শামারুহ মির্জার সুনির্দিষ্ট কিছু প্রস্তাব

বিরোধ মীমাংসায় শামারুহ মির্জার সুনির্দিষ্ট কিছু প্রস্তাব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম