Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা

Advertisement

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৪:০০ পিএম

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা

Advertisement

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার ১১ পরিবারের মাঝে দুই লাখ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে।

শনিবার (১৮ অক্টোবর) উপজেলার মিঠানালা ইউনিয়নের আব্দুল লতিফ সারেং বাড়িতে তারেক রহমানের নির্দেশে উপজেলা বিএনপির সদস্য চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী জিয়াদ আমিন খান ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ১১ পরিবারের মাঝে ২০ হাজার টাকা করে দেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী  খালেদা জিয়ার সাবেক নিরাপত্তা উপদেষ্টা জেডএ খানের ছেলে। 

এ সময় জিয়াদ আমিন খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানুষের পাশে রয়েছেন। তিনি দেশের সব খোঁজখবর রাখছেন। মানুষ মানুষের জন্য, তাই এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানোই আমার নৈতিক দায়িত্ব। যতটুকু সম্ভব ১১ পরিবারে আর্থিক সহযোগিতা করা হয়েছে, তাদের আরও সহযোগিতা করা হবে।  

অগ্নিকাণ্ডের শিকার হওয়া জসিমউদ্দিন বলেন, আগুনে পুড়ে আমাদের সব স্বপ্ন পুড়ে শেষ হয়ে গেছে। ১১ পরিবারের ঘর ছিল,সব ছাই হয়ে গেছে। কেউ একবার খবরও নেয় নাই। বিএনপির লোকজন এসে খোঁজখবর নিয়ে সান্ত্বনা দিয়েছে। নেতাকর্মীরা তারেক রহমানের কথা বলে নগদ অর্থ সহযোগিতা দিয়ে গেছেন। আমরা এতে কৃতজ্ঞ তাদের প্রতি। 

এ সময় আরও উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা জুয়েল ও ফরহাদ, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সভাপতি হোসেন মাসুমসহ  বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতারা।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার

একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার

‘মোর মাক কোটে ফেলে দেইম’, ফুটো টিনের ঘরে দুই বিধবার দিন

‘মোর মাক কোটে ফেলে দেইম’, ফুটো টিনের ঘরে দুই বিধবার দিন

লিভার সিরোসিসে আক্রান্ত এশামনির জীবন অনিশ্চয়তায়

লিভার সিরোসিসে আক্রান্ত এশামনির জীবন অনিশ্চয়তায়

আপনারা সাহায্য না করলে মাকে বাঁচানো কঠিন হয়ে যাবে

ইবি ছাত্রের আকুতি আপনারা সাহায্য না করলে মাকে বাঁচানো কঠিন হয়ে যাবে

সন্তানকে শরীরের সঙ্গে বেঁধে অটোরিকশাচালকের আসনে নারী, পাশে দাঁড়াল ঢাকা জেলা প্রশাসন

সন্তানকে শরীরের সঙ্গে বেঁধে অটোরিকশাচালকের আসনে নারী, পাশে দাঁড়াল ঢাকা জেলা প্রশাসন

অর্থাভাবে থমকে আছে কলির অস্ত্রোপচার, মাথার খুলি প্রতিস্থাপনে প্রয়োজন ৪ লাখ টাকা

অর্থাভাবে থমকে আছে কলির অস্ত্রোপচার, মাথার খুলি প্রতিস্থাপনে প্রয়োজন ৪ লাখ টাকা

আরও পড়ুন

ভেরিফিকেশনের নামে যোগ্যদের বাদ দেওয়ার প্রতিবাদে ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন

ভেরিফিকেশনের নামে যোগ্যদের বাদ দেওয়ার প্রতিবাদে ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন

নাটোরে সোনালী ব্যাংকে জালিয়াতি দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি, ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি, ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কুসিকে নাগরিক সেবায় ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

কুসিকে নাগরিক সেবায় ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

মাদকমুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন: ডেপুটি স্পিকার

মাদকমুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন: ডেপুটি স্পিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম