Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আ.লীগ পরিচয়ে আটক, বিএনপি পরিচয়ে ছাড়া!

Advertisement

Icon

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম

আ.লীগ পরিচয়ে আটক, বিএনপি পরিচয়ে ছাড়া!

লাল চিহ্নিত ব্যক্তি বদিউল আলম বদু। ছবি: যুগান্তর

Advertisement

কুমিল্লার দেবিদ্বারে বদিউল আলম বদু নামে এক ব্যক্তিকে শুক্রবার রাতে নিষিদ্ধ আওয়ামী লীগ পরিচয়ে আটক করেছে পুলিশ। শনিবার সকালে বিএনপি নেতা পরিচয়ে ফটোসেশনের পর ছেড়ে দেওয়া হয় তাকে। 

জানা যায়, শুক্রবার রাতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ দেবিদ্বার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে দেবিদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে বদিউলকেও আটক করে পুলিশ। 

তবে শনিবার সকালে আটক ৫ জনের ফটোসেশনের পর ৪ আওয়ামী লীগ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়। বদিউলকে স্থানীয় বিএনপি নেতাদের অনুরোধে ছেড়ে দেওয়া হয়। এর আগে বদিউলকে পুলিশের কাছ থেকে ছাড়াতে পৌর বিএনপির আহ্বায়ক ভিপি মহিউদ্দিন সরকার মাহফুজসহ ১০ থেকে ১৫ বিএনপি নেতাকর্মী দেবিদ্বার থানায় অবস্থান নেন।   

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, বদিউল আলম স্বৈরচার সরকারের আমলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পক্ষে সভা সমাবেশে বদিউল ব্যাপক ভূমিকা রাখেন। যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আছে। 

এছাড়া বদিউলের ছেলে জামির হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনে সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যার মামলার আসামি। স্বৈরাচার সরকারের পতনের পর বদিউল বিএনপি নেতা হিসেবে পরিচয় জাহির করেন। 

এ বিষয়ে পৌর বিএনপির আহ্বায়ক ভিপি মহিউদ্দিন সরকার মাহফুজ বলেন, বদিউল দেবিদ্বার পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি আগে আওয়ামী লীগ করেছেন কিনা আমাদের জানা নাই। গত জানুয়ারিতে প্রকাশ্যে স্কুল মাঠে অনুষ্ঠানের মাধ্যমে কমিটি করেছি। কিন্তু তার ব্যাপারে কেউ কোনো অভিযোগও করেনি। তবে বদিউলের ছেলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, এটা সত্য।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মোহাম্মদ ইয়াছিন বলেন, বদিউল আলমের ছেলে যুবলীগ কর্মী, এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয়। তিনি দেবিদ্বার পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। তবে বৈষম্যবিরোধী আন্দোলনে তার দাঁড়িয়ে থাকার একটি ছবি এলেও তিনি কোন পক্ষের নিশ্চিত হওয়া যায়নি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা

থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা

স্বামীকে দাফনের ৬ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রী

স্বামীকে দাফনের ৬ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রী

‘মানুষ হত্যা করাই যেন ঘাতক লাইলীর নেশা’

‘মানুষ হত্যা করাই যেন ঘাতক লাইলীর নেশা’

দেশে ফিরে বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

দেশে ফিরে বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

হাসনাতের নির্বাচনি এলাকায় চাঁদাবাজির দাবি নিয়ে যা জানা গেল

হাসনাতের নির্বাচনি এলাকায় চাঁদাবাজির দাবি নিয়ে যা জানা গেল

এবার ঈদে সরকারি বরাদ্দ খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ

এবার ঈদে সরকারি বরাদ্দ খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ

আরও পড়ুন

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম