Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দেশে ফিরে বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

Advertisement

Icon

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৯:৪৩ পিএম

দেশে ফিরে বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বাসির উদ্দিন

Advertisement

কাতার থেকে দেশে ফিরে বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন দেবিদ্বার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং কার্যক্রম নিষিদ্ধ পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাসির উদ্দিন।

শনিবার (২৮ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কাতার থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।

বাসির উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা ও আবু বকর হত্যাচেষ্টা মামলার আসামি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকার পরিবর্তনের পর থেকেই বাসির উদ্দিন আত্মগোপনে ছিলেন। পরে কৌশলে দেশ ত্যাগ করে তিনি কাতারে চলে যান। দীর্ঘ সময় বিদেশে অবস্থানের পর রোববার রাতে দেশে ফিরলে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন।

দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টা মামলার আসামি বাসির উদ্দিনকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ আটক করে। পরে তাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

মুরগির খাঁচার নিচে রাখা ছিল বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি

মুরগির খাঁচার নিচে রাখা ছিল বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

কুমিল্লায় ফের কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪

কুমিল্লায় ফের কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪

কুমিল্লায় সাহসিকতার বিপিএম পদক পেলেন ডিবির এসআই অর্ণব

কুমিল্লায় সাহসিকতার বিপিএম পদক পেলেন ডিবির এসআই অর্ণব

আরও পড়ুন

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

ঠাকুরগাঁওয়ে অর্গানিক চা চাষ পতিত জমি থেকে সবুজ বিপ্লব

পতিত জমি থেকে সবুজ বিপ্লব

ডিজিএফআই পরিচয়ে ৩২ লাখ টাকার মাল লুট ‘গোপন সমঝোতায়’ থমকে আছে তদন্ত

‘গোপন সমঝোতায়’ থমকে আছে তদন্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম