Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মুরগির খাঁচার নিচে রাখা ছিল বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম

মুরগির খাঁচার নিচে রাখা ছিল বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি

Advertisement

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার পাঁচথুবি ইউনিয়নের বসন্তপুর এলাকায় পারভেজ ও কামালের বাড়ির পাশ থেকে মুরগির খাঁচার নিচ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

রোববার বিকালে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বসন্তপুর গ্রামের একটি মুরগির খাঁচার নিচে রুমাল দিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ‘মেড ইন ইউএসএ’ লেখা একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তদন্ত-সংশ্লিষ্টদের ধারণা, গত ২৪ সেপ্টেম্বর বসন্তপুর গ্রামের আরব আমিরাতপ্রবাসী দেলোয়ারের বাড়িতে ঢুকে তার স্ত্রী রোকসানা আক্তারকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই হামলায় উদ্ধার করা পিস্তলটি ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।

পুলিশের দাবি, হামলার সময় সন্দেহভাজন পারভেজ তার সহযোগীদের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ঘটনার পর থেকে তিনি পলাতক। পারভেজ মামলার অন্যতম আসামি জহিরের ঘনিষ্ঠ সহযোগী বলে স্থানীয়ভাবে পরিচিত।

কোতোয়ালি মডেল থানাধীন ছত্রখিল ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শরীফ ইবনে আলম বলেন, এ ঘটনায় তিনি বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন। অস্ত্রটির মালিক শনাক্ত এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

কুমিল্লায় ফের কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪

কুমিল্লায় ফের কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪

কুমিল্লায় সাহসিকতার বিপিএম পদক পেলেন ডিবির এসআই অর্ণব

কুমিল্লায় সাহসিকতার বিপিএম পদক পেলেন ডিবির এসআই অর্ণব

ডাক্তার-ইঞ্জিনিয়ার না হলেও চলবে, মাদকাসক্ত হওয়া যাবে না: হাসনাত

ডাক্তার-ইঞ্জিনিয়ার না হলেও চলবে, মাদকাসক্ত হওয়া যাবে না: হাসনাত

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম