বড়দিন উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম
বড়দিন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্ধ রয়েছে বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম।
তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধমীয় উৎসব বড়দিন উপলক্ষে সরকারি ছুটি হওয়ায় আজ সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম জানান, বড়দিন উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করছেন।

-694b8b1809c1c-694cd8c61d6f4.jpg)