Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Advertisement

Icon

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০১:৫৩ এএম

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফাইল ছবি

Advertisement

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- পৌরসভার বুজরুক বোয়ালিয়া মৌজার দূর্গাপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জনি (৩৯) এবং উপজেলার নাকাই ইউনিয়নের মালিনিপাড়া এলাকার শাহজালালের ছেলে সিদ্দিকুর রহমান (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা ফ্লাইওভারে উঠার সময় একটি দ্রুতগতির ট্রাক পিছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। দুর্ঘটনায় ট্রাকের হেলপারসহ মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হন। 

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে। পরে তাদের  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর

গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত ১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর

মির্জাপুরে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

মির্জাপুরে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

এআই দিয়ে কণ্ঠ নকল করে প্রতারণা, গ্রেফতার ২

এআই দিয়ে কণ্ঠ নকল করে প্রতারণা, গ্রেফতার ২

ঢাকায় ফুরিয়েছিল ভিসার মেয়াদ, সড়ক দুর্ঘটনায় ফুরিয়ে গেল জীবনও

বিদেশি নাগরিকসহ নিহত ২ ঢাকায় ফুরিয়েছিল ভিসার মেয়াদ, সড়ক দুর্ঘটনায় ফুরিয়ে গেল জীবনও

পূর্বাচলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার মা-স্ত্রীর

পূর্বাচলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার মা-স্ত্রীর

শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

আরও পড়ুন

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম