Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এআই দিয়ে কণ্ঠ নকল করে প্রতারণা, গ্রেফতার ২

Advertisement

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম

এআই দিয়ে কণ্ঠ নকল করে প্রতারণা, গ্রেফতার ২

ছবি: সংগৃহীত

Advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কণ্ঠস্বর নকল করে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার মাধ্যমে ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পাওয়া গেছে। এই অভিযোগে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে প্রতারক চক্রের রংপুর বিভাগের মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ রংপুর (এসআরবি)।

গ্রেফতার দু’জন হলো— গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামের আইদুল হোসেনের ছেলে সোহেল মন্ডল (২৭) ও মো. হাসেম আলীর ছেলে হেলাল ইসলাম (২২)। শনিবার সকালে রংপুর নগরীর উত্তম এলাকায় এসআরবি-১৩ রংপুর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর কাউসার বাধন এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২০ জুলাই নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আমিনুল ইসলামের মোবাইল ফোনে কল করে প্রতারকরা জানায়, তার ছেলে তামিম আল মাহী কয়েকজন বন্ধুসহ মাদক নিয়ে পুলিশের হাতে আটক হয়েছে।

পরে এআই প্রযুক্তির মাধ্যমে ছেলের কণ্ঠস্বর নকল করে আমিনুলের সঙ্গে কথা বলে প্রতারকরা। ছেলেকে ছাড়িয়ে আনতে টাকা প্রয়োজন জানিয়ে তার কাছে অর্থ দাবি করা হয়। প্রতারকদের কথায় বিশ্বাস করে আমিনুল ইসলাম দুই দফায় নগদের মাধ্যমে মোট ৪০ হাজার টাকা প্রদান করেন।

পরে ছেলের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তিনি বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর নাটোর সদর থানায় তিনি বাদী হয়ে মামলা করেন।

মেজর কাউসার বাধন বলেন, প্রযুক্তির অপব্যবহার করে মানুষের আবেগ ও বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতারণা করা হচ্ছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এসআরবি-১৩ গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রেখেছে।

মামলার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে এসআরবি-১৩-এর একটি দল গোবিন্দগঞ্জের বিশ্বনাথপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে সোহেল মন্ডল ও হেলাল ইসলামকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি মোবাইল ফোন, একটি পাসপোর্ট ও নগদ ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ধরনের প্রতারণার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে এসআরবি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথার নমুনায় মিলল জলাতঙ্ক ভাইরাস

৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথার নমুনায় মিলল জলাতঙ্ক ভাইরাস

কুকুরের কামড়ে শিশুর মৃত্যু

কুকুরের কামড়ে শিশুর মৃত্যু

৩১ হাজার টাকায় সন্তান বিক্রি, ২ মাস পর উদ্ধার

৩১ হাজার টাকায় সন্তান বিক্রি, ২ মাস পর উদ্ধার

সুন্দরগঞ্জে দুই গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

সুন্দরগঞ্জে দুই গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

সুন্দরগঞ্জে শেয়ালের আক্রমণে আহত ৯

সুন্দরগঞ্জে শেয়ালের আক্রমণে আহত ৯

২ মাস পর মায়ের কোলে ফিরল বিক্রি হওয়া শিশু

যুগান্তরে খবর প্রকাশ ২ মাস পর মায়ের কোলে ফিরল বিক্রি হওয়া শিশু

আরও পড়ুন

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

ঠাকুরগাঁওয়ে অর্গানিক চা চাষ পতিত জমি থেকে সবুজ বিপ্লব

পতিত জমি থেকে সবুজ বিপ্লব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম