Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৩১ হাজার টাকায় সন্তান বিক্রি, ২ মাস পর উদ্ধার

Advertisement

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম

৩১ হাজার টাকায় সন্তান বিক্রি, ২ মাস পর উদ্ধার

Advertisement

গাইবান্ধা সদর উপজেলায় নেশার টাকা জোগাতে ১১ মাসের শিশু সন্তানকে বিক্রি করে দেন তার বাবা। ঘটনার দুই মাস পর রোববার রাতে গোয়েন্দা পুলিশ বিক্রীত শিশু জান্নাতিকে উদ্ধার করেছে।

সোমবার সংবাদ সম্মেলনের পর শিশুকে তার মা রোমানার কোলে তুলে দেয় গোয়েন্দা পুলিশ।

এ ঘটনায় জড়িত শিশুর পিতা ও ২ নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গাইবান্ধা পৌর এলাকার দক্ষিণ ধানঘরা গ্রামের বাসিন্দা মাদকাসক্ত হামিদুল ইসলাম নেশার টাকা জোগাড় করতে গত ২২ জুলাই  নিজের ১১ মাসের শিশু সন্তান জান্নাতিকে বিস্কুট দেওয়ার কথা বলে নিয়ে যায়। পরে শিশুসন্তান উদ্ধারে স্ত্রী রোমানা আকতার  গাইবান্ধায় আদালতের কাছে তার শিশুসন্তান উদ্ধারের আবেদন করেন।

গত ১৪ আগস্ট আদালতের বিচারক নিশাত তাজনীন বিষয়টি আমলে নিয়ে ওই শিশুকে উদ্ধারের জন্য গাইবান্ধা সদর থানা পুলিশকে নির্দেশ দেন।

আদালতের আদেশের সূত্র ধরে গোয়েন্দা পুলিশ মাঠে নামে। তারা রোববার রাতে ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া নামক গ্রামের সোলেমান চৌকিদারের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে। শিশু বিক্রির সঙ্গে জড়িত শিশুর পিতা হামিদুল ইসলাম, ওই এলাকার আব্দুল মজিদ, মোরশেদা খাতুন ও জেসমিন আকতারকে গ্রেফতার করা হয়।

শিশুর মা তার মেয়েকে কোলে তুলে নিয়ে বলেন, আমি এমন বর্বর স্বামীকে চাই না। তার শাস্তি চাই। যে স্বামী তার নিজের কোলের শিশুকে বিক্রি করতে পারে সে অনেক কিছু করতে পারে। সে এখন আমাদের জীবননাশের হুমকি দিচ্ছে। তাই প্রশাসনের কাছে আমার দাবি আমাদের নিরাপত্তা দেওয়া হোক।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফ আল রাজিব জানান, আদালতের নির্দেশ পাওয়ার পর পুলিশ বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে শিশু জান্নাতিকে উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের সোমবার  দুপুরে আদালতে পাঠানো হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এআই দিয়ে কণ্ঠ নকল করে প্রতারণা, গ্রেফতার ২

এআই দিয়ে কণ্ঠ নকল করে প্রতারণা, গ্রেফতার ২

৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথার নমুনায় মিলল জলাতঙ্ক ভাইরাস

৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথার নমুনায় মিলল জলাতঙ্ক ভাইরাস

কুকুরের কামড়ে শিশুর মৃত্যু

কুকুরের কামড়ে শিশুর মৃত্যু

সুন্দরগঞ্জে দুই গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

সুন্দরগঞ্জে দুই গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

সুন্দরগঞ্জে শেয়ালের আক্রমণে আহত ৯

সুন্দরগঞ্জে শেয়ালের আক্রমণে আহত ৯

২ মাস পর মায়ের কোলে ফিরল বিক্রি হওয়া শিশু

যুগান্তরে খবর প্রকাশ ২ মাস পর মায়ের কোলে ফিরল বিক্রি হওয়া শিশু

আরও পড়ুন

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম