Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সুন্দরগঞ্জে দুই গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

Advertisement

Icon

গাইবান্ধা ও সুন্দরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম

সুন্দরগঞ্জে দুই গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

Advertisement

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব শিবরাম গ্রামে পৃথক ঘটনায় শ্বশুর-শাশুড়ি ও স্বজনদের মারধরে দুই গৃহবধূ নিহতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ।

জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব শিবরাম গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে আয়শা সিদ্দিকার সঙ্গে চার বছর আগে বিয়ে হয় পাশের গ্রামের প্রবাসী মোশারফ হোসেনের। বিয়ের পর স্বামীর বাড়িতে এসে তিনি বুঝতে পারেন যে, তার ভাসুরের স্ত্রী পরকীয়ায় জড়িত।

নিহতের পিতা সিরাজুল ইসলাম জানান, পরকীয়ায় আয়শা বাধা দিলে রোববার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে ভাড়াটে লোক দিয়ে আয়শা সিদ্দিকাকে তার ঘরের মধ্যে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার পর তার লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে হত্যাকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা না নিয়ে মীমাংসার কথা বলে নিহতের পিতা সিরাজুল ইসলামকে ফিরিয়ে দেন।

অন্যদিকে, পূর্ব শিবরাম গ্রামে রোববার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আব্দুল আউয়াল খান হত্যার পর স্ত্রী সাজেদা বেগমকে ঝুলিয়ে রাখেন। নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা যায়।

ঘটনায় নিহতের পিতা সাহিব উদ্দিন অভিযোগ দিলে সুন্দরগঞ্জ থানা পুলিশ আউয়াল খানসহ তিনজনকে গ্রেফতার করে।

সুন্দরগঞ্জ থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, দুজনের লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

২ হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২ হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

এআই দিয়ে কণ্ঠ নকল করে প্রতারণা, গ্রেফতার ২

এআই দিয়ে কণ্ঠ নকল করে প্রতারণা, গ্রেফতার ২

প্রেমিকাকে বিয়ে করতে চেয়ে বাবার সঙ্গে তর্ক, পরে গুলি করে হত্যা

ভারত প্রেমিকাকে বিয়ে করতে চেয়ে বাবার সঙ্গে তর্ক, পরে গুলি করে হত্যা

গুলিতে চার নাগা নাগরিক নিহত, আগুনে পুড়ল ৪০ ঘর

মণিপুরে ফের রক্তপাত গুলিতে চার নাগা নাগরিক নিহত, আগুনে পুড়ল ৪০ ঘর

আরও পড়ুন

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম