Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথার নমুনায় মিলল জলাতঙ্ক ভাইরাস

Advertisement

Icon

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম

৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথার নমুনায় মিলল জলাতঙ্ক ভাইরাস

Advertisement

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা থেকে সংগ্রহ করা নমুনায় জলাতঙ্ক ভাইরাসের উপস্থিতি মিলেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কেএম ইফতেখারুল ইসলাম। 

এর আগে গত সোমবার (২১ সেপ্টেম্বর) লোকালয়ে ঢুকে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জন মানুষ এবং দুটি গরুকে কামড়ে আহত করা সেই শিয়ালটি জলাতঙ্ক ভাইরাস বহন করছিল কিনা, তা জানতে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর তার মাথা থেকে নমুনা সংগ্রহ করে। পরীক্ষার জন্য নমুনাটি কেন্দ্রীয় রোগ গবেষণা কেন্দ্রে পাঠানো হয়। পরে পরীক্ষার ফলাফলে শিয়ালটির শরীরে জলাতঙ্ক ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

উল্লেখ্য, রোববার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বেলকা ইউনিয়নের চর তালুক বেলকা ও চর জিগাবাড়ী এলাকায় হঠাৎ লোকালয়ে ঢুকে পড়ে শিয়ালটি। এরপর পথচারী ও বাড়ির আশপাশে থাকা মানুষ ও গবাদিপশুর ওপর একের পর এক আক্রমণ চালায়। এতে আহত হন নারী, পুরুষ ও শিশুসহ ৯ জন। আহত হয় দুটি গরুও। পরে শিয়ালটি মেরে ফেলেন স্থানীয়রা। 

পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি ভ্যাকসিন দেওয়া হয়। আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাড়ি বাড়ি যান গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি টিম। 

নমুনা সংগ্রহকারী কর্মকর্তা ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় শেয়ালটি খুঁজে বের করি। পরে তার মাথা কেটে নিই এবং বাকি অংশ মাটিতে পুঁতে রাখি। এ সময় বেলকা ইউনিয়নের ভ্যাকসিনেটর, এআই টেকনিশিয়ান ও স্থানীয় লোকজন সঙ্গে ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কেএম ইফতেখারুল ইসলাম বলেন, শিয়ালটির কাটা মাথা থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য কেন্দ্রীয় রোগ গবেষণা কেন্দ্রে পাঠানো হয়। বুধবার ফলাফল আসে শিয়ালটি জলাতঙ্ক ভাইরাস বহন করছিল। 

তিনি আরও বলেন, শিয়ালের কামড়ে আহতরা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভ্যাকসিন নিয়েছেন। এর পাশাপাশি ঘটনাস্থলে গিয়ে গরু দুটিকেও ভ্যাকসিন দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এআই দিয়ে কণ্ঠ নকল করে প্রতারণা, গ্রেফতার ২

এআই দিয়ে কণ্ঠ নকল করে প্রতারণা, গ্রেফতার ২

কুকুরের কামড়ে শিশুর মৃত্যু

কুকুরের কামড়ে শিশুর মৃত্যু

৩১ হাজার টাকায় সন্তান বিক্রি, ২ মাস পর উদ্ধার

৩১ হাজার টাকায় সন্তান বিক্রি, ২ মাস পর উদ্ধার

সুন্দরগঞ্জে দুই গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

সুন্দরগঞ্জে দুই গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

সুন্দরগঞ্জে শেয়ালের আক্রমণে আহত ৯

সুন্দরগঞ্জে শেয়ালের আক্রমণে আহত ৯

২ মাস পর মায়ের কোলে ফিরল বিক্রি হওয়া শিশু

যুগান্তরে খবর প্রকাশ ২ মাস পর মায়ের কোলে ফিরল বিক্রি হওয়া শিশু

আরও পড়ুন

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

ঠাকুরগাঁওয়ে অর্গানিক চা চাষ পতিত জমি থেকে সবুজ বিপ্লব

পতিত জমি থেকে সবুজ বিপ্লব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম