সীমান্তবর্তী হিলিতে নির্বাচনি নিরাপত্তা জোরদার
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৫ পিএম
সীমান্তবর্তী হিলিতে জোরদার করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা।
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তবর্তী হিলিতে জোরদার করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে টহল দিচ্ছে পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যরা।
নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা এড়াতে যৌথভাবে এই টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সীমান্ত এলাকা হওয়ায় হিলিতে বাড়তি নজরদারি রাখা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় ওই এলাকার স্থানীয়রা স্বস্তি বোধ করছেন এবং আশা করছেন শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হবে।

-698c3f1b5fe97.jpg)