Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মানিকগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম

মানিকগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার কথা জানিয়েছে প্রশাসন। ছবি: যুগান্তর

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার কথা জানিয়েছে প্রশাসন। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নেওয়া হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা। ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি করাই এই পরিকল্পনার মূল লক্ষ্য বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলায় মোট ভোটকেন্দ্র ৫১৫টি। এর মধ্যে ৬৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে। পাশাপাশি ২২৮টি কেন্দ্রে পুলিশের বডি অন ক্যামেরা ব্যবহার করা হবে।   

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিটি কেন্দ্রে একজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবেন দুজন করে পুলিশ সদস্য। এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে ন্যূনতম তিনজন সশস্ত্র আনসার ও ভিডিপি সদস্য এবং অতিরিক্ত ১০ জন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন থাকবে। পুরো জেলায় নির্বাচনি দায়িত্বে থাকবেন ১ হাজার ২৫০ জন পুলিশ সদস্য।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে থাকবে ৫৮টি মোবাইল টিম এবং জেলা পুলিশের ১০টি স্ট্রাইকিং ফোর্স। চরাঞ্চলের কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এসব এলাকায় মোতায়েন থাকবে বাংলাদেশ আর্মড ফোর্সেসের ১ হাজার ২০০ সদস্য এবং ১৬০ জন বিজিবি সদস্য। সব মিলিয়ে জেলায় সেনা বাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ হাজার ৬০০ জনের বেশি সদস্য মাঠে থাকবেন।

এবারের নির্বাচনে নতুন সংযোজন হিসেবে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালনের ব্যবস্থা করা হয়েছে। 

মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। চরাঞ্চলসহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নজরদারি থাকবে। ভোটাররা যাতে নিরাপদ পরিবেশে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা জানান, এখন পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিছু ছোটখাটো অভিযোগ পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব কেন্দ্র দূরবর্তী বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত, সেগুলোতে ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগেই আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।

প্রশাসনের দাবি, সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরি করা হয়েছে। নিরাপত্তার এই বলয়ের মধ্যে ভোটারদের উপস্থিতি বাড়বে এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা সংশ্লিষ্টদের।

 

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও...

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও...

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধুনিকায়নে জোর

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধুনিকায়নে জোর

‘তোমাদের হাত ধরেই এগোবে বাংলাদেশ’

‘তোমাদের হাত ধরেই এগোবে বাংলাদেশ’

ছুরিকাঘাতে স্বামীকে হত্যা করে পালালেন স্ত্রী

ছুরিকাঘাতে স্বামীকে হত্যা করে পালালেন স্ত্রী

সারের জন্য কৃষকের উপচে পড়া ভিড়, ডিলারের দোকানে উত্তেজনা

সারের জন্য কৃষকের উপচে পড়া ভিড়, ডিলারের দোকানে উত্তেজনা

পরকীয়ার জেরে ভাবি-ভাতিজাকে হত্যা: দেবরের ১০ বছরের কারাদণ্ড

পরকীয়ার জেরে ভাবি-ভাতিজাকে হত্যা: দেবরের ১০ বছরের কারাদণ্ড

আরও পড়ুন

সীমান্ত থেকে দুই বাংলাদেশি পুলিশকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সীমান্ত থেকে দুই বাংলাদেশি পুলিশকে ধরে নিয়ে গেছে বিএসএফ

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

যশোরে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু

যশোরে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম