Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুলিশ এমন গায়েবি মামলা কিভাবে নেয়, প্রশ্ন সুপ্রিম কোর্ট আইনজীবীর

Advertisement

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৮:৩৭ পিএম

পুলিশ এমন গায়েবি মামলা কিভাবে নেয়, প্রশ্ন সুপ্রিম কোর্ট আইনজীবীর

Advertisement

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় হাজিরা দেওয়ার পর সাতক্ষীরা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেয়েছেন ঢাকার আদাবর থানার শেখেরটেক এলাকার ব্যবসায়ী ইসমাইল হোসেন রতন।

বুধবার (২৫ মার্চ) সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিলাস মণ্ডল এ আদেশ দেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মোটিভেশনাল স্পিকার আল মামুন রাসেল বলেন, জুলাইপরবর্তী সময়ে মাফিয়া জগতের শিরোমণি সাতক্ষীরার গ্যাংস্টার মহাদেব চন্দ্র সাধুর বিরুদ্ধে জুলাইয়ে ছাত্র-জনতা হত্যাসহ ৭০টিরও বেশি মামলা রয়েছে। অনেক মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি।

তিনি আরও বলেন, ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তিনি শুধু মুসলমান নয়, অনেক হিন্দুকেও আসামি করেছেন। ক্ষতিগ্রস্তরা ৫ আগস্টের পর তার বিরুদ্ধে মামলা করেন এবং কয়েকটি মামলায় তিনি কারাভোগও করেন। পরে জেল থেকে বের হয়ে, যারা তার বিরুদ্ধে মামলা করেছিলেন, তাদের বিরুদ্ধেই তিনি হয়রানিমূলক মামলা দায়ের করেন। এমনকি এসব মামলায় পুলিশের তদন্ত কর্মকর্তাকেও আসামি করা হয়।

আল মামুন রাসেল বলেন, পরিবর্তিত বাংলাদেশে আমরা এমন মামলা আশা করিনি। সাত মাস আগের ঘটনা দেখিয়ে চুরির মামলায় থানার ওসি ও ব্যবসায়ী ইসমাইল হোসেন রতনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তারা তার বাড়ি থেকে মালামাল ও চেক চুরি করেছেন। অথচ ওই সময় মামলার বাদী থানায় কোনো জিডি পর্যন্ত করেননি। সাত মাস পর ভিন্ন কৌশলে সাতক্ষীরা সদর থানায় মামলাটি দায়ের করা হয়েছে। এ ধরনের গায়েবি মামলা রুজু হবে-এটা আমরা কল্পনাও করিনি।

মামলার আসামি ইসমাইল হোসেন রতন (৩২) বলেন, আমি ঢাকায় ব্যবসা করি। আমাকে হয়রানি করার জন্য সাতক্ষীরা থানায় আমার বিরুদ্ধে চুরির মামলা দায়ের করেছেন সাতক্ষীরার মাগুরা এলাকার মহাদেব চন্দ্র সাধুর কথিত ম্যানেজার মনোজ কুমার সরদার। মহাদেব চন্দ্র সাধু আমাকে কয়েকবার হত্যার চেষ্টা করেছেন।

তিনি আরও বলেন, মহাদেব চন্দ্র সাধুর বিরুদ্ধে নারায়ণগঞ্জ, চুয়াডাঙ্গা, ঢাকাসহ বিভিন্ন স্থানে অন্তত ৭০টি মামলা রয়েছে। তিনি অত্যন্ত ধুরন্ধর প্রকৃতির ব্যক্তি। কয়েকশ কোটি টাকার প্রতারণা ও ধর্ষণ মামলায় তিনি কারাভোগ করেছেন।

ইসমাইল হোসেন রতন দাবি করেন, তার প্রতিষ্ঠান ‘রাহাবার এগ্রো’ থেকে বিশ্বাস অর্জনের মাধ্যমে মহাদেব চন্দ্র সাধু ও তার সহযোগীরা প্রায় ১৪ কোটি ৯০ লাখ টাকার দেশি-বিদেশি কৃষি উপকরণ গ্রহণ করেন। কিন্তু টাকা পরিশোধ না করে ভুয়া পরিচয়ে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করেন। টাকা চাইলে মামলার হুমকি দেওয়া হয়। এমনকি পাওনা টাকা চাওয়ার জেরে তার বিরুদ্ধে সাতক্ষীরায় চুরির মামলাও দায়ের করা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য নিয়ে মহাদেব চন্দ্র সাধুর মোবাইলে একধিকবার ফোন করলেও তা বন্ধ পাওয়া গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মরিয়মের ব্যক্তিগত ভিডিও নিয়ে যা বললেন তার বাবা মাসুম বিল্লাহ

মরিয়মের ব্যক্তিগত ভিডিও নিয়ে যা বললেন তার বাবা মাসুম বিল্লাহ

‘আমি এখনো জামায়াতের’

‘আমি এখনো জামায়াতের’

কবে থেকে সাতক্ষীরার আম বাজারে পাওয়া যাবে জানালেন ডিসি

কবে থেকে সাতক্ষীরার আম বাজারে পাওয়া যাবে জানালেন ডিসি

সাতক্ষীরায় নদী খননের মাটি লুটে বাধা, পুলিশ ফাঁড়িতে হামলা

সাতক্ষীরায় নদী খননের মাটি লুটে বাধা, পুলিশ ফাঁড়িতে হামলা

আরও পড়ুন

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

ঠাকুরগাঁওয়ে অর্গানিক চা চাষ পতিত জমি থেকে সবুজ বিপ্লব

পতিত জমি থেকে সবুজ বিপ্লব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম