Logo
Logo
×
   

সারাদেশ

ঝালকাঠিতে ‘ওসমান হাদি স্মৃতি মঞ্চের’ আত্মপ্রকাশ

Icon

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৯:৩০ পিএম

ঝালকাঠিতে ‘ওসমান হাদি স্মৃতি মঞ্চের’ আত্মপ্রকাশ

ঝালকাঠির নলছিটিতে ‘ওসমান হাদি স্মৃতি মঞ্চের’ আত্মপ্রকাশ। ছবি: যুগান্তর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির জন্মভূমি ঝালকাঠির নলছিটিতে আধিপত্যবাদবিরোধী আজাদির লড়াইকে চালু রাখতে এবং শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবি নিয়ে আত্মপ্রকাশ করল নতুন সংগঠন ‘ওসমান হাদি মঞ্চ’।

শনিবার (২৮ মার্চ) বিকাল ৪টায় ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে শাহাদাতের ১০০তম দিনে ঝালকাঠির নলছিটি কেন্দ্রীয় শহীদ মিনারে ওসমান হাদির বোন মাসুমা হাদির হাত ধরে সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এ নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

এ সময় উপস্থিত ছিলেন- শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদি, ভগিনীপতি আমির হোসেন, জুলাই আন্দোলনে শহীদ সেলিম তালুকদারের বাবা মো. সুলতান হোসেন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, সাবেক কাউন্সিলর জিয়াউল কবির মিঠু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুজন খান, বৈষম্যবিরোধী ছাত্রনেতা খালিদ সাইফুল্লাহ, এনসিপির উপজেলা আহ্বায়ক লাভলু ব্যাপারী, স্বেচ্ছাসেবী সংগঠন নেতা শাহাদাৎ ফকির, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব মহুয়া ইসলাম, সমাজকর্মী বালী তূর্য, স্বেচ্ছাসেবী সংগঠন নেত্রী সাথী আক্তার, বৈষম্যবিরোধী ছাত্রনেতা ইমরান হোসেন, মারজান খান, আমিনুল প্রমুখ।

এ সময় বক্তব্য রাখেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, শহীদ সেলিমের বাবা মো. সুলতান হোসেন তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুজন খান, শাহাদাৎ ফকির প্রমুখ।

বক্তব্য শেষে সংগঠনের আত্মপ্রকাশে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাসুমা হাদি। এতে তিনি বাংলাদেশের হারাতে বসা আসল সংস্কৃতি রক্ষায় শহীদ ওসমান হাদির প্রচেষ্টাকে তথা আজাদির লড়াইকে এ সংগঠনের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। 

তিনি আরও বলেন, ওসমান হাদির শাহাদতবরণের পর অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত ও ওসমান হাদির জন্মস্থান নলছিটি থেকে হাদির কণ্ঠস্বরকে খুঁজে পাচ্ছিলেন না বলে তাকে এ সংগঠন গড়তে অনুরোধ করেন; যাতে ওসমান হাদির রক্তে বাহিত আজাদির কণ্ঠ তার বোনের গলা থেকেই ফের সারা দেশে ছড়িয়ে পড়ে প্রজন্ম থেকে প্রজন্মে। 

এছাড়াও ওসমান হাদি হত্যার ১০০ দিন পেরিয়ে গেলেও বিচারহীনতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তদন্তের নামে বারবার কালক্ষেপণ করে বিচারকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন এবং ওসমান হাদির খুনিদের দ্রুত ভারত থেকে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের কাছে দাবিও জানান তিনি।  

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহাত আব্দুল্লাহ। কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করে ইসলামী সংগীত, মিলাদ ও দোয়ার মাধ্যমে এ আত্মপ্রকাশ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম