Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আনসার বাহিনীর তৎপরতায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৯:২২ পিএম

আনসার বাহিনীর তৎপরতায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

Advertisement

‎রাজবাড়ী জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) তৎপরতায় এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের পরিবারকে জরিমানা করা হয় এবং উভয়পক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

শুক্রবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের আহলাদীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আনসার-ভিডিপি ও স্থানীয় সূত্রে জানা যায়, খানখানাপুর ইউনিয়নের আনসার-ভিডিপি দলনেত্রী মালা কুণ্ডু সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুর রহিম মিয়াকে ফোন করে পাশের ইউনিয়নে একটি বাল্যবিয়ের আয়োজনের তথ্য দেন। খবর পাওয়ার পর তিনি বিষয়টি জেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত জেলা কমান্ড্যান্ট মো. জুয়েল রানাকে অবহিত করেন।

পরে জেলা কমান্ড্যান্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ের সত্যতা পান। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী কনের পরিবারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে মেয়েটির ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবে না এ মর্মে ছেলে ও মেয়েপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কনে ঋতু খাতুন সপ্তম শ্রেণির শিক্ষার্থী। জন্মনিবন্ধন সনদ অনুযায়ী তার জন্ম ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর। সে হিসাবে তার বয়স ১৬ বছর ৭ মাস, যা বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী বাল্যবিবাহ হিসেবে গণ্য হয়। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বাল্যবিবাহ প্রতিরোধে আনসার-ভিডিপির কার্যকর ভূমিকার প্রশংসা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি গ্রেফতার

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি গ্রেফতার

দৌলতদিয়ার বেশির ভাগ ঘাট বন্ধ, ভোগান্তি চরমে

দৌলতদিয়ার বেশির ভাগ ঘাট বন্ধ, ভোগান্তি চরমে

দৌলতদিয়ায় টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

দৌলতদিয়ায় টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

বাংলাদেশে মেধাবীদের মূল্যায়ন করা হয় না: ছাত্রশিবির সেক্রেটারি

বাংলাদেশে মেধাবীদের মূল্যায়ন করা হয় না: ছাত্রশিবির সেক্রেটারি

ঘুস গ্রহণের ভিডিও ভাইরাল, সেই নির্বাচন কর্মকর্তাকে বদলি

ঘুস গ্রহণের ভিডিও ভাইরাল, সেই নির্বাচন কর্মকর্তাকে বদলি

আরও পড়ুন

পাটগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

পাটগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

সুন্দরগঞ্জ থানার ওসি ও এসআইকে আদালতে হাজিরের নির্দেশ

সুন্দরগঞ্জ থানার ওসি ও এসআইকে আদালতে হাজিরের নির্দেশ

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পালানোর ঘটনায় তদন্ত কমিটি

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পালানোর ঘটনায় তদন্ত কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম