Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাংলাদেশে মেধাবীদের মূল্যায়ন করা হয় না: ছাত্রশিবির সেক্রেটারি

Advertisement

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পিএম

বাংলাদেশে মেধাবীদের মূল্যায়ন করা হয় না: ছাত্রশিবির সেক্রেটারি

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা

Advertisement

বাংলাদেশে মেধাবীদের মূল্যায়ন করা হয় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। তিনি বলেন, একটি সমাজ তখনই এগিয়ে যায়, যখন মেধাবীদের মূল্যায়ন করা হয় এবং তাদের সামনে নিয়ে আসা হয়; কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন ধরে মেধাবীদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজবাড়ীর কনভেনশন সেন্টারে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখা এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

সিবগাতুল্লাহ সিবগা শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ভালো ফলাফল করা কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াই সফলতা নয়। শিক্ষার্থীদের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

রাজবাড়ী জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আলী আহমেদ তাহকিক এবং ফরিদপুর মেডিকেল কলেজের সাবেক সহকারী অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট ডা. মো. ইউনুছ আলী মোল্লা।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখা এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

পরে  অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪শ  শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় কৃতী শিক্ষার্থীদের হাতে গিফট বক্স, কুরআন শরিফ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি গ্রেফতার

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি গ্রেফতার

দৌলতদিয়ার বেশির ভাগ ঘাট বন্ধ, ভোগান্তি চরমে

দৌলতদিয়ার বেশির ভাগ ঘাট বন্ধ, ভোগান্তি চরমে

দৌলতদিয়ায় টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

দৌলতদিয়ায় টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ঘুস গ্রহণের ভিডিও ভাইরাল, সেই নির্বাচন কর্মকর্তাকে বদলি

ঘুস গ্রহণের ভিডিও ভাইরাল, সেই নির্বাচন কর্মকর্তাকে বদলি

ইজিবাইকে মাগুরা থেকে ঢাকার উদ্দেশে ৫ শিশু, অতঃপর...

ইজিবাইকে মাগুরা থেকে ঢাকার উদ্দেশে ৫ শিশু, অতঃপর...

পদ্মার সাড়ে ২৯ কেজির বাঘাইড় ৬৫ হাজার টাকায় বিক্রি

পদ্মার সাড়ে ২৯ কেজির বাঘাইড় ৬৫ হাজার টাকায় বিক্রি

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম