Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পদ্মার সাড়ে ২৯ কেজির বাঘাইড় ৬৫ হাজার টাকায় বিক্রি

Advertisement

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পিএম

পদ্মার সাড়ে ২৯ কেজির বাঘাইড় ৬৫ হাজার টাকায় বিক্রি

Advertisement

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ২৯ কেজি ৪০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি ২ হাজার ২শ টাকা কেজি দরে ৬৪ হাজার ৬৮০ টাকা টাকা দিয়ে কিনে নেন ইতালি প্রবাসী নারায়ণগঞ্জের এক বাসিন্দা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীর কলাবাগান এলাকায় স্থানীয় জেলে নিমাই হালদারের জালে মাছটি ধরা পড়ে।

বিকাল ৪টার দিকে মাছটি দৌলতদিয়া ফেরিঘাটে রেজাউল মণ্ডলের আড়তে এনে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রতি কেজি এক হাজার ৮শ টাকা দরে ৫২ হাজার ৯২০ টাকা দিয়ে মাছটি কেনেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

ব্যবসায়ী শাহজাহান বলেন, নিলামের মাধ্যমে মাছটি কিনে বিক্রির জন্য অনলাইনে মাছটির ছবি ও ভিডিও শেয়ার করলে ইতালি প্রবাসী নারায়ণগঞ্জের এক ব্যক্তি কেনার আগ্রহ প্রকাশ করেন। এরপর প্রতি কেজি ২ হাজার ২শ টাকা দরে মোট ৬৪ হাজার ৬৮০ টাকায় তার কাছে মাছটি বিক্রি করে বিশেষ ব্যবস্থায় নারায়ণগঞ্জে তার ঠিকানায় পাঠিয়ে দেই।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট জানান, বাঘাইড় মাছ আটকের খবর তিনি শোনেননি। মৎস্য আইনে এই মাছ শিকারে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত হওয়ায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী এ মাছ শিকার ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। বন কর্মকর্তা এই আইনটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তায় বাস্তবায়ন করবেন। তবে আমরা মাঝেমধ্যেই জেলে ও মাছ ব্যবসায়ীদের এ বিষয়ে সচেতন করে থাকি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি গ্রেফতার

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি গ্রেফতার

দৌলতদিয়ার বেশির ভাগ ঘাট বন্ধ, ভোগান্তি চরমে

দৌলতদিয়ার বেশির ভাগ ঘাট বন্ধ, ভোগান্তি চরমে

দৌলতদিয়ায় টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

দৌলতদিয়ায় টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

বাংলাদেশে মেধাবীদের মূল্যায়ন করা হয় না: ছাত্রশিবির সেক্রেটারি

বাংলাদেশে মেধাবীদের মূল্যায়ন করা হয় না: ছাত্রশিবির সেক্রেটারি

ঘুস গ্রহণের ভিডিও ভাইরাল, সেই নির্বাচন কর্মকর্তাকে বদলি

ঘুস গ্রহণের ভিডিও ভাইরাল, সেই নির্বাচন কর্মকর্তাকে বদলি

ইজিবাইকে মাগুরা থেকে ঢাকার উদ্দেশে ৫ শিশু, অতঃপর...

ইজিবাইকে মাগুরা থেকে ঢাকার উদ্দেশে ৫ শিশু, অতঃপর...

আরও পড়ুন

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম