Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক এমআর ইসলাম স্বাধীন

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৩:০৬ পিএম

বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক এমআর ইসলাম স্বাধীন

বগুড়ার নবগঠিত সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ছাত্রদল নেতা ও জেলা বিএনপির সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন।

Advertisement

বগুড়ার নবগঠিত সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ছাত্রদল নেতা ও জেলা বিএনপির সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন। মঙ্গলবার (১৯ মে) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। 

এ বিষয়ে সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

জানা গেছে, গত ১৪ মে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান স্বাক্ষরিত সরকারি গেজেটে ১৫০ বছরের পুরনো বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয়। বগুড়া পৌরসভা এবং সদর ও শাজাহানপুর উপজেলার সম্প্রসারিত ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা নিয়ে মোট ২১টি ওয়ার্ডের সমন্বয়ে নতুন এই সিটি করপোরেশন গঠন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এমআর ইসলাম স্বাধীনকে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসক স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী মেয়রের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।

এদিকে দায়িত্ব গ্রহণের পর বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে বগুড়াকে আধুনিক ও পরিকল্পিত সিটি করপোরেশন হিসেবে গড়ে তোলা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেয়র পদে বিএনপিতে হাফ ডজন মনোনয়নপ্রত্যাশী, জামায়াতের একক প্রার্থী মাঠে

গাজীপুর সিটি মেয়র পদে বিএনপিতে হাফ ডজন মনোনয়নপ্রত্যাশী, জামায়াতের একক প্রার্থী মাঠে

স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের প্রথম দিকে শুরু: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের প্রথম দিকে শুরু: মীর শাহে আলম

ইউসুফ টিপুর পাশাপাশি বিএনপির মনোনয়ন নিয়ে আশাবাদী সাক্কু-কায়সারও

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ইউসুফ টিপুর পাশাপাশি বিএনপির মনোনয়ন নিয়ে আশাবাদী সাক্কু-কায়সারও

কুমিল্লা সিটি নির্বাচন: প্রার্থী বাছাইয়ে বিএনপি-জামায়াত, মাঠে এনসিপি

কুমিল্লা সিটি নির্বাচন: প্রার্থী বাছাইয়ে বিএনপি-জামায়াত, মাঠে এনসিপি

পাঁচ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী হচ্ছেন যারা

পাঁচ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী হচ্ছেন যারা

ঢাকার দুই সিটিতে এনসিপির প্রার্থী আসিফ-পাটওয়ারী!

ঢাকার দুই সিটিতে এনসিপির প্রার্থী আসিফ-পাটওয়ারী!

আরও পড়ুন

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

ঠাকুরগাঁওয়ে অর্গানিক চা চাষ পতিত জমি থেকে সবুজ বিপ্লব

পতিত জমি থেকে সবুজ বিপ্লব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম