Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে টিসিবির ট্রাকসেল বন্ধ, বিপাকে নিম্নআয়ের মানুষ

Advertisement

Icon

আহমেদ মুসা, চট্টগ্রাম

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৯:৫৪ পিএম

চট্টগ্রামে টিসিবির ট্রাকসেল বন্ধ, বিপাকে নিম্নআয়ের মানুষ

টিসিবি

Advertisement

চট্টগ্রামে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি বন্ধ রাখা হয়েছে। গত ৩১ মে থেকে ট্রাকে সব ধরনের পণ্য বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে টিসিবির পণ্য বিক্রি বন্ধ রাখায় বেকায়দায় পড়েছেন নিম্নআয়ের লোকজন। বিশেষ করে ঘনবসতিপূর্ণ ও শ্রমিক অধ্যুষিত এলাকার লোকজন কম মূল্যের পণ্য কিনে জীবনধারণের সুযোগ পেতেন সেই সুযোগ থেকে তারা বঞ্চিত হবেন।

সংশ্লিষ্টরা জানান, টিসিবি ঈদের আগে ১০ দিনের জন্য ট্রাকসেল শুরু করেছিল। প্রতিদিন নগরীর ২০টি পয়েন্টে ক্রেতাদের মাঝে ন্যায্যমূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করে। যাদের কাছে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড নেই তাদের জন্য সরকার ট্রাকের মাধ্যমে উন্মুক্ত পদ্ধতিতে ন্যায্যমূল্যের পণ্য বিক্রির উদ্যোগ নেয়।

কিন্তু হঠাৎ করে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ মে থেকে পণ্য বিক্রি বন্ধ রাখা হয়েছে। ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ১ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল কিনতে পারেন। এর মধ্যে প্রতি লিটার ভোজ্যতেল ১৩০ টাকা, প্রতি কেজি চিনি ৮০ টাকা ও প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা দরে বিক্রি করা হয়।

জানা গেছে, সব পণ্য একসঙ্গে কিনলে একজন ক্রেতার খরচ হয় ৪৮০ টাকা। খুচরা বাজার থেকে এসব পণ্য কিনতে ৭০০ থেকে ৭২০ টাকা লাগে। অর্থাৎ সাশ্রয় হতো ২২০-২৪০ টাকা।

নিম্নআয়ের লোকজন জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণেও নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দেয়।  টিসিবির ট্রাকসেলে ক্রেতা ছিল সবচেয়ে বেশি। বাজারের চেয়ে তুলনামূলক দাম কম হওয়ায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনেছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির লোকজন।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিসহ নানা কারণে একদিকে মানুষের ক্রয় ক্ষমতা কমেছে, অন্যদিকে বেড়েছে নিত্যপণ্যের দাম। এমন পরিস্থিতিতে সুলভে নিত্যপণ্যের জন্য স্বস্তির ঠিকানা ছিল টিসিবি।

আগে নিম্নআয়ের লোকজন টিসিবির পণ্যের জন্য ভিড় করতেন। বর্তমান পরিস্থিতিতে পণ্যের জন্য মধ্যবিত্তরাও লাইনে দাঁড়াচ্ছেন।

চট্টগ্রাম নগরীর একাধিক স্থানে গিয়ে দেখা যেত টিসিবির ট্রাকের পেছনে মধ্যবিত্ত শ্রেণির মানুষের ভিড়। অনেক ট্রাকসেলে দুপুরের আগেই শেষ হয়ে যেত টিসিবির পণ্য।

সাধারণ মানুষ বলছেন, নগরীতে টিসিবির পণ্য বিক্রয় কেন্দ্র যেখানে বাড়ানো উচিত ছিল, সেখানে এখন পণ্য বিক্রিই বন্ধ করে দেওয়া হয়েছে; যা কাম্য নয়।

পোশাক শ্রমিক নূরজাহান বেগম জানান, ইপিজেড মোড় থেকে ট্রাকসেল থেকে আগে পণ্য নিতাম। এখন কয়েকবার গিয়ে ফেরত এসেছি। টিসিবির ট্রাক এখন আর আসে না। শুনছি তারা মাল বিক্রি বন্ধ করে দিয়েছে। টিসিবির ট্রাক থেকে পণ্য কিনলে কিছু টাকা সাশ্রয় হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, টিসিবির ট্রাকসেল বন্ধ থাকলেও ফ্যামিলি কার্ডধারীরা প্রতি মাসে নির্দিষ্ট পণ্য পাচ্ছেন। চট্টগ্রাম নগরীতে এখন টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডে প্রতি মাসে পণ্য পাচ্ছেন ১ লাখ ৫ হাজার পরিবার। আর চট্টগ্রামের ১৫ উপজেলায় টিসিবির ফ্যামিলি কার্ডে প্রতি মাসে পণ্য পাচ্ছেন ১ লাখ ৯৬ হাজার পরিবার। ফ্যামিলি কার্ডধারীরা প্রতি মাসে নির্দিষ্ট ডিলারদের কাছ থেকে তাদের নির্দিষ্ট পণ্য প্রতি কেজি ৩০ টাকা করে ৫ কেজি চাল, ৮০ টাকা দামে ১ কেজি চিনি ও ৭০ টাকা দামে ২ কেজি মসুর ডাল, প্রতি লিটার ১৩০ টাকা দামে ২ লিটার ভোজ্যতেল পেয়ে থাকেন।

টিসিবি চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম পরিচালক (অফিস প্রধান) মিশকাতুল আলম যুগান্তরকে বলেন, ঈদের আগে ২১ মে থেকে ট্রাকসেল শুরু করা হয়েছিল। এখন সরকারের নির্দেশনা মোতাবেক ট্রাকসেল বন্ধ রাখা হয়েছে। সরকারের সিদ্ধান্ত আসলে এবং পণ্য বরাদ্দ পেলে আবারও ট্রাকসেল শুর করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, থাকবে যেসব সুবিধা

টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, থাকবে যেসব সুবিধা

টিসিবি থেকে ৫৯ লাখ সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

টিসিবি থেকে ৫৯ লাখ সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

চার দফা দাবিতে টিসিবি ভবন ঘেরাও

চার দফা দাবিতে টিসিবি ভবন ঘেরাও

টিসিবির জন্য ১ কোটি লিটার রাইস ব্র্যান তেল কিনছে সরকার

টিসিবির জন্য ১ কোটি লিটার রাইস ব্র্যান তেল কিনছে সরকার

আরও পড়ুন

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

ঠাকুরগাঁওয়ে অর্গানিক চা চাষ পতিত জমি থেকে সবুজ বিপ্লব

পতিত জমি থেকে সবুজ বিপ্লব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম