Logo
Logo
×
   

সারাদেশ

লাকসামে নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ কর্মী গ্রেফতার

Icon

লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:৫১ পিএম

লাকসামে নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ কর্মী গ্রেফতার

ফাইল ছবি

লাকসামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৬ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১৩ জুন) গ্রেফতারদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলী।

কামরুন্নাহার লাইলী জানান, শুক্রবার (১২ জুন) বিকালে হাউসিং এলাকা, লাকসাম পৌর শহরে জংশন, পশ্চিমগাঁওসহ উপজেলার বিভিন্ন স্থানে মিছিল করার সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়। 

অন্যদিকে, গ্রেফতারদের পরিবারের সদস্যরা পুলিশের দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তাদের অভিযোগ, সন্তানদের রাস্তায় চলাচলের সময় বিনা অপরাধে আটক করে ছাত্রলীগের কর্মী হিসেবে মামলায় জড়ানো হচ্ছে। 

গ্রেফতার ১৬ জনকে প্রিজনভ্যানে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .