Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ফতুল্লায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ২৭ জনের নামে মামলা

Advertisement

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:৪৫ পিএম

ফতুল্লায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ২৭ জনের নামে মামলা

Advertisement

ফতুল্লায় সরকারবিরোধী মিছিল করায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ২৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। 

মামলায় আরও দেড়শ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। শনিবার সকালে এসআই মশিউর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ফতুল্লা মডেল থানায় এ মামলা করেন। 

মামলায় শাকিল হোসেন ওরফে রাব্বি ও মো. আফজাল হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলায় একজনের রাজনৈতিক পদ উল্লেখ করা হয়েছে। 

অন্য আসামিরা হলেন- তানভীর, জীবন, রাকিব, রকি, মোজাহের মোল্লা, আরিয়ান খান ওরফে আদর, রবি রায়হান, শেখ রাসেল, ক্রীড়াচক্র কুতুবপুর ইউনিয়নের সভাপতি জাহিদ, নেহাল, ইকবাল, রাজিব তালুকদার, অপু, শাকিল, বাবু, জসিম, রাসেল, রিয়াজ, ইমরান, সুমন, তুষার, সফিক, রিয়াজুল, মালেক, সুমন, জিহাদ প্রমুখ। 

মামলায় উল্লেখ করা হয়, শুক্রবার দুপুরে আদর্শনগর এলাকায় তানিন কুঞ্জ সড়কে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা সরকারবিরোধী মিছিল করেন। 

এ সময় ধাওয়া করে স্থানীয় লোকজনের সহযোগিতায় দুজনকে আটক করে পুলিশ। 

আটকরা পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও সমর্থক। থানার ওসি মাহবুব আলম বলেন, সন্ত্রাস প্রতিরোধ আইনে মামলা গ্রহণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম