Logo
Logo
×

Advertisement

বিনোদন

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৩ পিএম

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

আদালত প্রাঙ্গণে পরীমনি। ছবি: সংগৃহীত

Advertisement

এবার আদালত প্রাঙ্গণে ভিড়ের মাঝেই ঘটে গেল এক তুলকালাম কাণ্ড। মারধর ও ভাঙচুরের একটি মামলায় আদালতে জামিন নিতে গিয়ে মেজাজ হারিয়ে ফেললেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে আদালত চত্বরে পেশাগত দায়িত্ব পালনের সময় এক সাংবাদিককে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন তিনি।  শুধু তাই নয়, ওই সাংবাদিককে ‘তুই-তুকারি’ সম্বোধন করে দেখে নেওয়ার হুমকিও দেন বোট ক্লাবকাণ্ডে আলোচিত এই অভিনেত্রী

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরের এ ঘটনায় মুহূর্তেই সরগরম হয়ে ওঠে আদালত চত্বর।

আদালত প্রাঙ্গণে ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে, মেজাজ চড়া অবস্থায় পরীমনি অন্য সাংবাদিকদের উদ্দেশ্য করে ক্ষুব্ধ কণ্ঠে বলছেন, তোমাদের সাংবাদিকদের মধ্যে একটা ছেলে আমার গায়ে হাত দিয়েছে। তোমাদের ক্যামেরায় ফুটেজ আছে না? তোমরা ফুটেজ দেখে ওই ছেলেটাকে খুঁজে বের করবা! 

শুধু তাই নয়, ক্ষোভের বশে ওই সাংবাদিককে গালিও দিতে শোনা যায় তাকে। 

তবে এর মধ্যেই নায়িকার জন্য স্বস্তির খবর, এদিন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন পরীমনি। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান মাত্র ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে বুধবার (০৪ নভেম্বর) এই মামলায় পরীমনির আদালতে হাজির না হওয়ার কারণে তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। তবে এদিন স্বেচ্ছায় হাজির হয়ে আইনি লড়াইয়ের মাধ্যমে সেই পরোয়ানা কাটিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন পরীমনি।

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে এই উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে নেটদুনিয়ায় এখন চলছে নানা আলোচনা-সমালোচনা। ক্যামেরার ফ্রেমে পরীমনির এই রূপ ভক্তদের মাঝেও বেশ কৌতূহল সৃষ্টি করেছে। 

উল্লেখ্য, ২০২১ সালের ০৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন।

এ মামলার অন্য দুই আসামি হলেন- পরীমনির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বোট ক্লাবের আগেও গুলশান-বনানীতে যে কাণ্ড ঘটিয়েছিলেন পরীমনি (ভিডিও)

বোট ক্লাবের আগেও গুলশান-বনানীতে যে কাণ্ড ঘটিয়েছিলেন পরীমনি (ভিডিও)

আদালত চত্বরে হঠাৎ মেজাজ হারালেন পরীমনি

আদালত চত্বরে হঠাৎ মেজাজ হারালেন পরীমনি

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন পরীমনি

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন পরীমনি

সেই রাতে ব্যবসায়ী নাসিরকে ফাঁসাতে গিয়ে যেভাবে নিজেই ফেঁসে যান পরীমনি

সেই রাতে ব্যবসায়ী নাসিরকে ফাঁসাতে গিয়ে যেভাবে নিজেই ফেঁসে যান পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

গ্রেফতারি পরোয়ানা জারির পরদিনই আদালতে পরীমনি

গ্রেফতারি পরোয়ানা জারির পরদিনই আদালতে পরীমনি

আরও পড়ুন

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

বোট ক্লাবের আগেও গুলশান-বনানীতে যে কাণ্ড ঘটিয়েছিলেন পরীমনি (ভিডিও)

বোট ক্লাবের আগেও গুলশান-বনানীতে যে কাণ্ড ঘটিয়েছিলেন পরীমনি (ভিডিও)

মাস্টার্স পাশ করেও চালান রিকশা, কে এই ‘বাংলার কুমার শানু’ মিঠুন

মাস্টার্স পাশ করেও চালান রিকশা, কে এই ‘বাংলার কুমার শানু’ মিঠুন

আদালত চত্বরে হঠাৎ মেজাজ হারালেন পরীমনি

আদালত চত্বরে হঠাৎ মেজাজ হারালেন পরীমনি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম