Logo
Logo
×

Advertisement

জাতীয়

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পিএম

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

Advertisement

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শোভাযাত্রায় নিজে পায়ে হেঁটে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি এতে নেতৃত্ব দেবেন। ওইদিন বিকাল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হবে।

বুধবার (৪ নভেম্বর) বিকালে রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

তিনি বলেন, ৭ নভেম্বরের কর্মসূচিতে ঢাকার রাজপথে পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।

মতবিনিময় সভায় দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, বিএনপিকে ব্যবহার করে কেউ ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন-এমন ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে।

এছাড়া, যারা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছেন, তাদের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

৭ নভেম্বরের শোভাযাত্রাকে কেন্দ্র করে নেতাকর্মীদের সতর্ক ও শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশনা দেন বিএনপির এই নেতা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাহিদ ইসলামকে আইনি নোটিশ

নাহিদ ইসলামকে আইনি নোটিশ

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মোংলার পথে প্রধানমন্ত্রী

মোংলার পথে প্রধানমন্ত্রী

আরও পড়ুন

এলপি গ্যাসের দাম শুধু কাগজে, বাড়তি দামেই কিনছেন ক্রেতা

এলপি গ্যাসের দাম শুধু কাগজে, বাড়তি দামেই কিনছেন ক্রেতা

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

ডেপুটি স্পিকারের সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের ফরেন পলিসি এ্যাডভাইজারের সাক্ষাৎ

ডেপুটি স্পিকারের সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের ফরেন পলিসি এ্যাডভাইজারের সাক্ষাৎ

নভেম্বরে বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা

নভেম্বরে বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম