ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৮:৩৮ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ শিকারের সময় একটি ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
সোমবার (২৯ জুন) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কায়ুকখালী ঘাট বোটের মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম।
আটকরা হলেন- সালাম নুর (৩১), মো. আইয়ুব (৩৭), মো. আজিজুল্লাহ (৩০), সৈয়দ হোসেন (২৫) ও মো. আইয়ুব (২৪)। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।
আবুল কালাম জানান, সাগরে মাছ শিকারে যাওয়া একটি ট্রলারসহ পাঁচজন মাঝি-মাল্লাকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। তবে অনেক দিন পর আবারও সাগরে মাছ শিকারের সময় জেলেদের ধরে নিয়ে যাওয়ায় স্থানীয় জেলেরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী জানান, জেলেরা মাছ শিকারের সময় জলসীমা অতিক্রম করায় আরাকান আর্মি তাদের ধরে নিয়ে গেছে বলে শুনেছি। পাশাপাশি তারা সবাই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম চলমান রয়েছে।

