কেন্দুয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
Advertisement
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৮:৩০ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরে গোসল করতে নেমে অনামিকা দাস (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অনামিকা দাস ওই গ্রামের আবুল চন্দ্র দাসের মেয়ে। সে স্থানীয় সুরুজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের সদস্যরা জানান, দুপুরে গ্রামের অন্য শিশুদের সঙ্গে বাড়ির পুকুরে গোসল করতে নামে অনামিকা। গোসলের একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান কাওছার বলেন, দুর্গাপুর গ্রামে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। এ ধরনের মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর।
কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ ঘটনাস্থলে গেছে।

-6a42737da8ed3.jpg)