Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মা বাঁচলেও চোখের সামনে নদীতে ডুবে প্রাণ গেল ছেলের

Advertisement

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২১ পিএম

মা বাঁচলেও চোখের সামনে নদীতে ডুবে প্রাণ গেল ছেলের

Advertisement

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নৌকা ডুবে মায়ের চোখের সামনে এমদাদুল হক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে পৌর শহরের বিরিশিরি ঘাট এলাকায় নদীর তলদেশ থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মৃত এমদাদুল হক দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের চৈতাটি গ্রামের মৃত ইসমত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ফজরের আজানের পর মা রোকেয়া খাতুনকে সঙ্গে নিয়ে একটি ছোট নৌকায় করে সোমেশ্বরী নদী থেকে বালু সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন এমদাদুল। পথে বিরিশিরি ঘাট এলাকায় নদীতে থাকা একটি বাঁশের খুঁটির সঙ্গে নৌকাটির ধাক্কা লাগে। এতে নৌকাটি ডুবে যায়। এ সময় এমদাদুলের মা রোকেয়া খাতুন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ছেলে এমদাদুল পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় নদীর তলদেশ থেকে এমদাদুলের লাশ উদ্ধার করা হয়।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মজিবুর রহমান জানান, নদীর তলদেশ থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, নৌকাটিতে মা ও ছেলে দুজনই ছিলেন। মায়ের সামনেই ছেলে পানিতে তলিয়ে যান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

মসজিদে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের মারধর

মসজিদে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের মারধর

গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, পুড়ল ২ মোটরসাইকেল

গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, পুড়ল ২ মোটরসাইকেল

বাড়িওয়ালার বাসায় হামলা-ভাঙচুর, দুই শিক্ষিকা বরখাস্ত

বাড়িওয়ালার বাসায় হামলা-ভাঙচুর, দুই শিক্ষিকা বরখাস্ত

জমির বিরোধে প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ

জমির বিরোধে প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ

আরও পড়ুন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম