Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

Advertisement

Icon

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পিএম

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

বানারীপাড়া থানা

Advertisement

বানারীপাড়ায় বিবাহবিচ্ছেদের পর দুগ্ধপোষ্য দুই বছর আট মাসের শিশুকন্যা হুমায়রাকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়ে বিপাকে পড়েছে পুলিশ।

সাবেক স্বামীর কাছ থেকে শিশুকন্যাকে উদ্ধার করে মায়ের কাছে তুলে দেওয়ায় থানার ওসিসহ সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার মহিষাপোতা গ্রামের নির্মাণশ্রমিক জালিস মাহমুদ বাদী হয়ে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।

থানায় দাখিল করা অভিযোগ ও আদালতে দায়েরকৃত মামলাসহ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) উপজেলার মাদারকাঠী গ্রামের পপি খানম নামের এক নারী তার দুগ্ধপোষ্য শিশুকন্যা হুমায়রা জান্নাতকে সাবেক স্বামীর কাছ থেকে ফিরে পেতে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানের কাছে একটি লিখিত অভিযোগ করেন। ওসি এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসআই মো. জাহিদ হোসেনকে দায়িত্ব দেন।

নির্দেশ অনুযায়ী ওই দিন এসআই জাহিদ হোসেন উপজেলার মহিষাপোতা গ্রামে নির্মাণশ্রমিক জালিস মাহমুদের বাড়ি থেকে শিশুকন্যা হুমায়রা জান্নাতকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ সময় অবহেলায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়া শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়।

অপরদিকে একই সময় নির্মাণশ্রমিক জালিস মাহমুদ তার মেয়েকে থানা থেকে ফিরিয়ে নিতে স্থানীয় জনপ্রতিনিধি আবু তুর্কী টুলু, মানবাধিকারকর্মী পরীবানু ও পরিবারের সদস্যদের নিয়ে থানায় আসেন। এ সময় সবার উপস্থিতিতে শিশু হুমায়রার সার্বক্ষণিক দেখাশোনা ও সুস্থতার স্বার্থে তাকে মা পপি খানমের কাছে রাখার ব্যাপারে একমত হন তারা। সিদ্ধান্ত অনুযায়ী থানা থেকে পপি খানম তার সন্তানকে নিয়ে মাদারকাঠী গ্রামের বাড়ি ফেরেন।

কিন্তু পরদিন মঙ্গলবার (১৩ অক্টোবর) জালিস মাহমুদ বাদী হয়ে থানার ওসি মো. মজিবুর রহমান ও এসআই মো. জাহিদ হোসেনসহ অজ্ঞাতপরিচয় আরও ৩ থেকে ৫ জন পুলিশ সদস্যকে আসামি করে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, তাকে থানায় আটকে রেখে মারধর ও ভয়ভীতি দেখিয়ে শিশুকন্যাকে তালাকপ্রাপ্ত স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে।

আদালতের বিচারক সৈয়দ আবিদুল হক মামলাটির তদন্তভার বরিশাল পিবিআই পুলিশ সুপারকে প্রদান করেছেন।

এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান যুগান্তরকে বলেন, সাবেক স্বামীর কাছ থেকে অসুস্থ দুগ্ধপোষ্য সন্তানকে ফিরে পেতে এক অসহায় মা থানায় অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মানবিক ও আইনি ব্যবস্থা নিয়ে সন্তানকে মায়ের কোলে তুলে দেওয়া হয়েছে। অথচ এর জেরে আমাদের বিরুদ্ধে আদালতে একটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

দাম্পত্য কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-দেবর আটক

দাম্পত্য কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-দেবর আটক

‘সব সম্প্রদায়ের অংশগ্রহণে দুর্গোৎসব এখন সার্বজনীন আনন্দের দিন’

‘সব সম্প্রদায়ের অংশগ্রহণে দুর্গোৎসব এখন সার্বজনীন আনন্দের দিন’

মা ইলিশ রক্ষা অভিযানে সংঘর্ষ, কোস্টগার্ডের ১১ রাউন্ড ফাঁকা গুলি

মা ইলিশ রক্ষা অভিযানে সংঘর্ষ, কোস্টগার্ডের ১১ রাউন্ড ফাঁকা গুলি

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম