Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আশুলিয়ায় ছয় কারখানায় শ্রমিকদের মাঝে অজানা রোগ আতঙ্ক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:০৬ পিএম

আশুলিয়ায় ছয় কারখানায় শ্রমিকদের মাঝে অজানা রোগ আতঙ্ক

Advertisement

সাভারের আশুলিয়ায় ছয়টি কারখানায় শ্রমিকদের মাঝে অজানা রোগ আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনায় কয়েক শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে আশুলিয়ার কাঠগড়ার ইলিয়াস জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

শ্রমিকরা জানান, সোমবার সকালে আশুলিয়ার লুসাকা গার্মেন্টস, অরুনিমা স্পোর্টস ওয়্যার লিমিটেড, অ্যালায়েন্স নিট লিমিটেড, মিলেনিয়াম টেক্সটাইল লিমিটেড, ম্যাগপাই কম্পোজিট লিমিটেড ও চায়না মালিকানাধীন জিনতাই টু অ্যাপারেল গার্মেন্টসে শ্রমিকদের মাঝে অজানা রোগ আতঙ্কে একে একে এসব কারখানায় অনেক শ্রমিক অসুস্থ হতে থাকে। তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। 

অসু্স্থ হওয়ার খবরে  কারখানা মালিকরা তাদের দ্রুত উদ্ধার করে অসুস্থ শ্রমিকদের চিকিৎসার জন্য বিভিন্ন  হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়।  কারখানার পক্ষ থেকে  জানানো হয়, অতিরিক্ত কাজের চাপের কারণে এসব হচ্ছে বলে অভিযোগ করেন শ্রমিকরা। তবে হাসপাতালের ডাক্তাররাও বলেছেন কোন রোগ নয় এমনিতেই শ্রমিকরা আতঙ্কিত ও অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে পড়ছেন।

এদিকে এ ঘটনায় লুসাকা গার্মেন্টস আজকের একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মমিনুল ইসলাম জানান, এ ঘটনায় শ্রমিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 

তিনি বলেন, প্রায় সময় কোন এক শ্রমিক আতঙ্ক গ্রস্থ হলে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।  এতে আতঙ্ক আরো বেড়ে যায়। তবে গত কয়েকদিন ধরে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিভিন্ন কারখানায় এক ধরনের অজানা রোগ আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন অনেক শ্রমিক। এখন এর ধারাবাহিকতা বেড়ে চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টনসিল অপারেশনের পরও গলাব্যথা কেন হয়?

টনসিল অপারেশনের পরও গলাব্যথা কেন হয়?

নীরব সংকেতেও লুকিয়ে থাকে ক্যানসার, যেসব লক্ষণে সতর্ক হবেন

নীরব সংকেতেও লুকিয়ে থাকে ক্যানসার, যেসব লক্ষণে সতর্ক হবেন

বিরল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক, গাইতে পারছেন না

বিরল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক, গাইতে পারছেন না

‘দেশের প্রায় দুই কোটি মানুষ সিওপিডিতে ভুগছেন’

‘দেশের প্রায় দুই কোটি মানুষ সিওপিডিতে ভুগছেন’

অকাল বার্ধক্য রোধ আর ত্বকের যত্নে ভিটামিন ‘ই’

অকাল বার্ধক্য রোধ আর ত্বকের যত্নে ভিটামিন ‘ই’

আরও পড়ুন

কাশিমপুর কারাগারে নেওয়ার পথে শৌচাগারের কথা বলে পালালেন পিচ্চি রাজা

কাশিমপুর কারাগারে নেওয়ার পথে শৌচাগারের কথা বলে পালালেন পিচ্চি রাজা

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম