Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দৌলতখানে মাদকের ছড়াছড়ি, অভিযানে আটক ৬

Advertisement

Icon

দৌলতখান (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৭:৫২ পিএম

দৌলতখানে মাদকের ছড়াছড়ি, অভিযানে আটক ৬

Advertisement

ভোলার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা বর্তমানে দৌলতখান থানা হেফাজতে রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ জুলাই) রাতে দৌলতখান থানার (এসআই) রাকিব ও জিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুর সোলেমান ব্যাপারীর ছেলে মো. ইব্রাহিম, দলিল উদ্দিন খায়েরহাট গ্রামীণ ব্যাংকের নাইট গার্ড আকবর, ভবানীপুর ইউনিয়নের বাসিন্দা পারভেজ ও ইব্রাহিম, পৌরসভার বাসিন্দা বাবুল, চরখলিফা ইউনিয়নের বাসিন্দা নুর নবী।

স্থানীয়রা জানান, দৌলতখানের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে তরুণ সমাজের একটি অংশ মাদকের ভয়াল থাবায় জড়িয়ে পড়ছে। মাদকের কারণে বাড়ছে চুরি, ছিনতাই, পারিবারিক কলহ, সামাজিক অস্থিরতা এবং নানা ধরনের অপরাধ। অনেক পরিবার তাদের সন্তানকে মাদকের করাল গ্রাস থেকে ফিরিয়ে আনতে হিমশিম খাচ্ছে। নিয়মিত মাদক অভিযান পরিচালনা না করলে চুরি, ছিনতাই, পারিবারিক কলহ, সহ নানা অপরাধ বাড়তে থাকবে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা দৌলতখানে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার  করা হয়। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চরফ্যাশনে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

চরফ্যাশনে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ভোলায় তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা নিয়েছেন প্রায় ১০ হাজার মানুষ

ভোলায় তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা নিয়েছেন প্রায় ১০ হাজার মানুষ

‘সাগরে মাছ ধরে এখন আর সংসার চলে না’

‘সাগরে মাছ ধরে এখন আর সংসার চলে না’

তেলের দাম শুনে ‘বাইক কেনার ইচ্ছা নাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

তেলের দাম শুনে ‘বাইক কেনার ইচ্ছা নাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

মাদ্রাসার টেবিল-বেঞ্চ বিক্রির অভিযোগ শিক্ষক-লাইব্রেরিয়ানের বিরুদ্ধে

মাদ্রাসার টেবিল-বেঞ্চ বিক্রির অভিযোগ শিক্ষক-লাইব্রেরিয়ানের বিরুদ্ধে

দৌলতখানে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

দৌলতখানে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

আরও পড়ুন

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম