Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চরফ্যাশনে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

Advertisement

Icon

ভোলা ও চরফ্যাশন প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

চরফ্যাশনে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

Advertisement

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা নজরুল নগর ইউনিয়নের বাবুরহাট গ্রামের রাস্তার পাশের একটি বিল থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। খুন হওয়া যুবকের নাম আবুল বাশার। রোববার ওই যুবকের লাশ উদ্ধারের পর হত্যার অভিযোগে সালমা বেগম নামের এক গৃহবধূর বাড়িতে হামলা করে ভাঙচুর করাসহ সামলমাকে বেদম মারধর করে স্থানীয়রা। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ওই এলাকায় অবস্থান করছে বলে জানান দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির। আবুল বাশার নামের ওই যুবকের পেট ও গলা কাটা অবস্থায় লাশ কচুরিপানাযুক্ত বিল থেকে পাওয়া যায়। সালমার বাড়ির পাশের এলাকায় ওই বিল থেকে লাশ উদ্ধারের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, এলাকায় ধর্ষণের অভিযোগ এনে জুয়েল নামের এক যুবকের বিরুদ্ধে মামলা দেন সালমা। ওই মামলার স্বাক্ষী ছিলেন বাশার। এদিকে মামলায় স্বাক্ষী হিবেসে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানান বাশার। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে সালমা। শনিবার সালমা বাশারকে ফোনে ডেকে নেন। এর পরই বাশারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

রোববার বিলের কচুরিপানার ভেতর বাশারের লাশ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ টিম এসে ওই মরদেহ উদ্ধার করা হয়। এদিকে সালমার বাড়িতে হামলাসহ ঘটনার জন্য সম্পৃক্ত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তদন্ত কর্মকর্তা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভোলায় তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা নিয়েছেন প্রায় ১০ হাজার মানুষ

ভোলায় তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা নিয়েছেন প্রায় ১০ হাজার মানুষ

‘সাগরে মাছ ধরে এখন আর সংসার চলে না’

‘সাগরে মাছ ধরে এখন আর সংসার চলে না’

তেলের দাম শুনে ‘বাইক কেনার ইচ্ছা নাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

তেলের দাম শুনে ‘বাইক কেনার ইচ্ছা নাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

মাদ্রাসার টেবিল-বেঞ্চ বিক্রির অভিযোগ শিক্ষক-লাইব্রেরিয়ানের বিরুদ্ধে

মাদ্রাসার টেবিল-বেঞ্চ বিক্রির অভিযোগ শিক্ষক-লাইব্রেরিয়ানের বিরুদ্ধে

দৌলতখানে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

দৌলতখানে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষ, নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষ, নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

আরও পড়ুন

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম