Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষ, নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

Advertisement

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম

ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষ, নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

Advertisement

ভোলার দৌলতখানে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়। এ সময় মমতাজ ওরফে রাসু বেগম নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নজির ব্যাপারী বাড়ি থেকে রাসু বেগমের লাশ উদ্ধার করে দৌলতখান থানা পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় আবুল কাশেম ও তার স্ত্রীকে পুলিশ আটক করেছে।

নিহত মমতাজ ওরফে রাসু বেগম (৪৫) ওই উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নজির ব্যাপারী বাড়ির জাহাঙ্গীরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার নিহতের দেবর বজলু ব্যাপারীর ছেলে মাইনুদ্দিন জমি-সংক্রান্ত একটি বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে পাশের বাড়ির কাশেম, তার ছেলে ইকবাল, স্ত্রী রাজিয়া বেগম ও নিহতের দেবর বজলুর মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় রাসু বেগম সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়। পরে রাত ১টার দিকে তার মৃত্যু হয় বলে পরিবারের দাবি। ঘটনার পর থেকে অভিযুক্ত কাশেমের ছেলে ইকবাল পলাতক রয়েছেন।

নিহতের মেয়ে রুবিনা বেগম বলেন, আমার মাকে কাশেম, ইকবাল ও রাজিয়া বেগম পিটিয়ে হত্যা করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

শুক্রবার দুপুরে দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চরফ্যাশনে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

চরফ্যাশনে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ভোলায় তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা নিয়েছেন প্রায় ১০ হাজার মানুষ

ভোলায় তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা নিয়েছেন প্রায় ১০ হাজার মানুষ

‘সাগরে মাছ ধরে এখন আর সংসার চলে না’

‘সাগরে মাছ ধরে এখন আর সংসার চলে না’

তেলের দাম শুনে ‘বাইক কেনার ইচ্ছা নাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

তেলের দাম শুনে ‘বাইক কেনার ইচ্ছা নাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

মাদ্রাসার টেবিল-বেঞ্চ বিক্রির অভিযোগ শিক্ষক-লাইব্রেরিয়ানের বিরুদ্ধে

মাদ্রাসার টেবিল-বেঞ্চ বিক্রির অভিযোগ শিক্ষক-লাইব্রেরিয়ানের বিরুদ্ধে

দৌলতখানে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

দৌলতখানে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

আরও পড়ুন

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

ঠাকুরগাঁওয়ে অর্গানিক চা চাষ পতিত জমি থেকে সবুজ বিপ্লব

পতিত জমি থেকে সবুজ বিপ্লব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম